1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা ভাইরাস আতঙ্ক ঃ বনশ্রীতে গরুর হাট বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

করোনা ভাইরাস আতঙ্ক ঃ বনশ্রীতে গরুর হাট বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ২৯৪ বার

ডেমরা প্রতিনিধিঃ
মোঃ বশির উদ্দিন,করোনা ভাইরাস আতঙ্কে ঢাকার দক্ষিণ বনশ্রী আবাসিক এলাকায় গরুর হাট বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার দুপুরে দক্ষিণ বনশ্রী জামে মসজিদ-২ সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযোগ, বনশ্রী এলাকার মেরাদিয়া বাজারে সরকার গরুর হাটের অনুমোদন দেয় ইজারাদার মঈনুদ্দিন মিলন নামে এক ব্যক্তিকে। নির্ধারিত জায়গা ছাড়াও ওই ইজারাদার হাট থেকে এক কিলোমিটার ভিতরে আবাসিক এলাকার ১৫ টি রাস্তা দখল করে হাটের প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে ওই এলাকায় বহু করোনা রোগী রয়েছেন। আর আবাসিক এলাকার এই রাস্তাগুলোতে গরুর হাট বসলে করোনা সংক্রমন মহামারী আকার ধারণ করার সমূহ সম্ভাবনা রয়েছে। এদিকে করোনা মহামারী থেকে বাঁচতে অধিবাসীরা দ্রুত দক্ষিণ বনশ্রী আবাসিক এলাকা থেকে গরুর হাট সরাতে ডিএসসিসি মেয়র ও প্রধান মন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে গরুর হাটের ইজারাদার মঈনুদ্দিন মিলন মোবাইল ফোনে বলেন, হাটে জায়গা কম হওয়ায় পাশের কিছু জায়গায় আমরা খুটি গেড়েছিলাম। তবে এলাকাবাসী অভিযোগে আমরা ওই এলাকায় আর হাট বসাব না।

মানববন্ধনে বক্তব্য রাখেন দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ, সিনিয়র সহ সভাপতি ইসমাইল হোসেন রতন, সদস্য রফিজউদ্দিন ভূইয়া, মুক্তিযোদ্ধা হাজী রফিক আহমেদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net