1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে টিপু চেয়ারম্যান সহ করোনায় নতুন আক্রান্ত ২৬, মোট আক্রান্ত ২৯৭ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

চৌদ্দগ্রামে টিপু চেয়ারম্যান সহ করোনায় নতুন আক্রান্ত ২৬, মোট আক্রান্ত ২৯৭

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৪১৩ বার

মুহা. ফখরুদ্দীন ইমন,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বাতিসা ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু সহ আজ করোনায় নতুন আক্রান্ত ২৬ জন। এনিয়ে উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৭ জনে। এরমধ্যে হোম কোয়ারেন্টাইন ও হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছে ১৫৯ জন। মৃত্যু হয়েছে পঞ্চাশোর্ধ্ব ৫ জনের। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৯ ও ৩০ জুন সংগ্রহকৃত নমুনার ২ জুলাই (বৃহস্পতিবার) দুই ধাপে ৬৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। তারমধ্যে ২৬ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। তারা হলেন: কপিল উদ্দিন (৫৭), আবুল খায়ের (৬০), মমিনুর রহমান (৪৫), কাজী মহিন উদ্দিন (৩২) বাতিসা, সোনাপুর, পেয়ারা বেগম (৭০), তফাজ্জল হোসাইন (৩২), জসিম হায়দার (৫০), তৌহিদ (৪০), মিজানুর রহমান (৩৮), জয়নাল আবদীন (৩৫), রওশন আরা (৫০), আঁখি (১৫), কাজী এনাম (৩১), সাজেদা আক্তার (২৩), জিএম জাহিদ হোসেন টিপু (৫৩), এয়াকুব (নোয়াপাড়া), ইউসুফ, আব্দুল হামিদ, রেজিয়া বেগম, আফসানা (হস্তিমৃতা-চিওড়া), আবিদা খাতুন (কেন্দুয়া), নুরুল আলম সেলিম (গুনবতী), এনামুল হাসান (বসন্তপুর), অহিদুর রহমান (বাহেরগড়া), মাসুদুর রহমান (দূর্গাপুর), কামরুজ্জামান ভূঁইয়া (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স)। এ পর্যন্ত ১৪১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১২১২ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৯৭ জন। তারমধ্যে সুস্থ হয়েছে ১৫৯ জন ও মারা গেছে ৫ জন। এদিকে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উপজেলার সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। ‘আপনার সুস্থতা আপনার হাতে’ উল্লেখ করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান। এসময় তিনি সকলকে আরো সাবধানতা অবলম্বন করে চলাফেরা করার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net