1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জুনে ধর্ষণের শিকার ১০১, খুন ৬২ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩

জুনে ধর্ষণের শিকার ১০১, খুন ৬২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৩৫৮ বার

বিশেষ প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ

গত জুন মাসে দেশে ৩০৮ জন নারী ও কন্যাশিশুর ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১০১ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদ।

বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, গত জুন মাসে মোট ৩০৮ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে মোট ১০১ জন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৬৯ জন আর গণধর্ষণের শিকার হয়েছে ২৫ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৭ জনকে।

এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৫ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছে ৩ জন। যৌন নির্যাতনের শিকার হয়েছে ৬ জন। এসিড দগ্ধের শিকার হয়েছে ১ জন। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৪ জন, এর মধ্যে অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে ৩ জনের।

অপহরণের ঘটনা ঘটেছে মোট ১৪টি। পতিতালয়ে বিক্রি করা হয় একজনকে। বিভিন্ন কারণে ৬২ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ৫ জনকে।

গৃহপরিচারিকা হত্যা করা হয়েছে ২ জনকে এবং ১ জন গৃহপরিচারিকা আত্মহত্যা করেছে। যৌতুকের কারণে নির্যাতন করা হয়েছে ৭ জনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১৯ জন। উত্ত্যক্ত করা হয় ৫ জনকে। বিভিন্ন নির্যাতনের কারণে ১৭ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। ৩৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

ফতোয়ার শিকার হয়েছে ১ জন। বাল্যবিবাহের শিকার হয়েছে ১ জন। এছাড়া অন্যাভাবে নির্যাতনের শিকার হয়েছে ২ জন নারী ও শিশু।

মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, করোনাভাইরাসের সংক্রমণকালেও যৌন হয়রানি, নারীর প্রতি সহিংসতা, কিশোরী ও শিশুদের ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার ঘটনা গভীর উদ্বেগের। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণসহ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে তিনি বলেন, বিচারহীনতায় নারী ও শিশুর প্রতি সহিংসতা বাড়ছে। এসব বন্ধে সরকারের কার্যকরী পদক্ষেপের প্রত্যাশা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net