1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে মাতৃছায়া হাসপাতাল থেকে ভূয়া ডাক্তার আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

নোয়াখালীতে মাতৃছায়া হাসপাতাল থেকে ভূয়া ডাক্তার আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ২৯১ বার

মাহবুবুর রহমান : নোয়াখালী সদর উপজেলার হাসপাতাল রোড হাউজিং এস্টেট থেকে কামরুল হাসান (৩২) নামে এক ভূয়া ডাক্তারকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা শহরের হাসপাতাল সড়কের পাশে মাতৃছায়া হাসপাতাল থেকে ভুয়া ডাক্তার কামরুল হাসানকে গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

ভুয়া ডাক্তার কামরুল হাসান দীর্ঘদিন ধরে হাউজিং মাতৃছায়া হাসপাতাল (প্রা.) লি. চিকিৎসা কাজ চালিয়ে আসছিলেন। এর আগে একই হাসপাতাল থেকে ১২ নভেম্বর ২০১৮ সালে আরেক ভূয়া ডাক্তার আবুল কাশেমকে গ্রেপ্তার করে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

কামরুল হাসান নিজেকে এমবিবিএস পিজিটি (মেডিসেন), নিউরোমেডিসিন,হৃদরোগ বক্ষব্যাধি, বিশেষজ্ঞ পরিচয় দিয়ে প্যাড ব্যবহার করে নিয়মিত রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন।

আটককৃত কামরুল হাসান লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হোসেন আহমেদের ছেলে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ নবীর হোসেন জানান, আমরা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হলে জেলা সিভিল সার্জনের সহযোগিতায় সে ভুয়া ডাক্তার প্রমাণিত হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net