1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহম্মদপুরে ৪০০০ দুস্থ ও গরিবের মাঝে সৈয়দ সিকান্দার আলী'র বস্ত্র, সেমাই, চিনি ও গুঁড়ো দুধ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

মহম্মদপুরে ৪০০০ দুস্থ ও গরিবের মাঝে সৈয়দ সিকান্দার আলী’র বস্ত্র, সেমাই, চিনি ও গুঁড়ো দুধ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৬৭১ বার

মো:ইজাজুল ইসলাম,মহম্মদপুর(মাগুরা)প্রতিনিধিঃ

দীর্ঘ কয়েক বছর যাবৎ মানবতার ফেরিওয়ালা গ্রীনবাংলা টেকনোলজি লিঃ এর নির্বাহী পরিচালক সৈয়দ সিকান্দার আলী নিয়মিত দুস্থ ও গরিবের মাঝে বস্ত্রবিতরণ করে আসছেন । বরাবরের ন্যায় এ বছরেও রোযার ঈদে বস্ত্রবিতরণের প্রস্তুতি নিয়েও করোনা ভাইরাসের কারনে বিতরণ করতে পারেননি । এতদসত্বেও থেমে নেই এই মানবতার ফেরিওয়ালা। পবিত্র ঈদ-উল আযহার আগেই নিরাপদ দুরত্ব বজায় রেখে সামাজের প্রায় ৪ হাজার অসহায় গরীব দুস্থ্যদের মাঝে শাড়ি-লুঙ্গি ও সেমাই চিনি বিতরণ করেন। মাগুরার মহম্মদপুর উপজেলার ৭নং পলাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয় ডাঙ্গাপাড়া বাজার থেকে দলীয় নেতাদের মাধ্যমে শুভসূচনা শুরু করে তাঁর নিজ বাড়িতে কয়েক দিন যাবৎ এ বিতরণ কার্যক্রম চলে।
করোনার কারণে এবার ভিড় এড়াতে কার্ড সিস্টেম চালু করেছেন | দরিদ্র মানুষের তালিকা করে স্বেচ্ছাসেবক দ্বারা কার্ড পৌঁছে দিচ্ছেন তাদের বাড়িতে | উপকারভোগীরা কার্ড নিয়ে সিকান্দার আলীর বাড়িতে গিয়ে কার্ড জমা দিয়ে নিয়ে যাচ্ছেন শাড়ি-লুঙ্গি, সেমাই-চিনি এবং গুঁড়ো দুধ | গরিব মানুষগুলো এমনিতেই করোনার কারণে অসহায় হয়ে পড়েছে | এই অসহায় মানুষ যেন আনন্দে ঈদ উৎযাপন করতে পারে তার জন্য তিনি এবার শাড়ি লুঙ্গির সাথে দুধ , সেমাই , চিনির ব্যবস্থা করেছেন | হতদরিদ্র মানুষগুলো এই ক্রান্তিকালে সাহায্য পেয়ে সিকান্দার আলীর জন্য প্রাণভরে দোয়া করছেন | অনেকে সাহায্য পেয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন | সৈয়দ সিকান্দার আলী সবার কাছে আশীর্বাদ চেয়েছেন যেন ভবিষ্যতে আরও বেশি করে সাহায্য করতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net