1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরের গংগাচড়ায় জামায়াতে ইসলামীর ত্রান বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

রংপুরের গংগাচড়ায় জামায়াতে ইসলামীর ত্রান বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৪৯২ বার

স্টাফ রিপোর্টার ঃ রংপুর জেলার গংগাচড়া উপজেলার তিস্তা নদীর ভাংগনে ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারের মাঝে,বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলা শাখার উদ্যোগে,ত্রান সহায়তা হিসাবে (১০ কেজি চাল,১ কেজি আলু,১ লিটার তেল,১ কেজি পেঁয়াজ,১ কেজি ডাল ও ১ কেজি লবন) ফুড প্যাকেজ প্রদান করা হয়। উক্ত ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,রংপুর জেলা শাখার সম্মানিত আমীর জনাব এ,টি,এম আযম খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যথাক্রমে জেলা নায়েবে আমীর জনাব অধ্যাক্ষ মুহম্মদ আব্দুল গনি ও জেলা সেক্রেটারি জনাব অধ্যাপক গোলাপ রব্বানী সহ স্হানীয় নেতৃবৃন্দ। উপজেলা সেক্রেটারি জনাব নায়েবুজ্জামানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা আমীর জনাব প্রভাষক মোঃ রায়হান সিরাজী। ত্রান বিতরণ পূর্ব আলোচনায়, প্রধান অতিথি সমাজের সকল স্তরের বিত্তবান ও সচেতন মানুষকে,বন্যা দূর্গত মানুষের পাশে দাঁড়াবার আহবান জানিয়ে, মহান রাব্বুল আল- আমীনের রহমত,বরকত ও সাহায্য কামনা করেন। উল্লেখ্য যে অত্র উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নেই তিস্তা নদীর তীরবর্তী হওয়ায়,প্রায়শই ভাংগন ও বন্যার কবলে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net