ঢাকা   ০৮:৩২:৪৯ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড

রাউজানের বাগোয়ানে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৪২২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজানে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম মো. ইসমাঈল। তার বয়স ৫ বছর। সোমবার (৬ জুলাই) উপজেলার বাগোয়ান ইউনিয়নের লাম্বুর হাট কুলালপাড়া এ ঘটনা ঘটে।সে বাগোয়ান ইউনিয়নের লাম্বুর হাট কুলালপাড়ার মো. ইব্রাহিমের একমাত্র সন্তান।প্রতিবেশী চাচা মো. জয়নাল বলেন, সোমবার বেলা ১২টার দিকে বাড়ির পাশে মসজিদের পুকুরে এলাকার ছেলেরা গোসল করছিল। এসময় শিশু ইসমাঈল পুকুর ঘাটে দাঁড়িয়েছিল। এক পর্যায়ে সবার অগোচরে শিশু ইসমাঈল পুকুরে পড়ে যায়। পরে গোসল করে ওঠে যাওয়া পাড়ার ছেলেদের সঙ্গে ইসমাঈলকে দেখতে না পেয়ে শিশুটির মা-বাবা তাকে খুঁজতে থাকে।খোঁজাখুজির এক পর্যায়ে শিশুটিকে ওই পুকুর থেকে উদ্ধার করে বেলা পৌনে ১টার দিকে নোয়াপাড়া পথেরহাটের কসমিক হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি