1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে স্বামী -স্ত্রী ও স্বাস্থ্যকর্মীসহ আরো ৮ জনের করোনা শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল

লাকসামে স্বামী -স্ত্রী ও স্বাস্থ্যকর্মীসহ আরো ৮ জনের করোনা শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৩০০ বার

এস এম শাহজালাল, লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে স্বামী-স্ত্রী দম্পতি, স্বাস্থ্যকর্মী সহ আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫৬ জন। উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮ জন। ক্রমাগত আক্রান্ত ও মৃত্যুর সংখ্য বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনা র‌্যাপিড রেসপন্স টিম সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) লাকসামে সর্বমোট ২৪টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে পৌরসভার মধ্য লাকসামের (দম্পতি) ৫০ বছর বয়সী স্বামী ও ৩৮ বছর বয়সী স্ত্রী, উপজেলার নরপাটি উপস্বাস্থ্য কেন্দ্রের ৩৬ বছর বয়সী স্বাস্থ্যকর্মী (সেকমো), আমুদা গ্রামের ২১ বছর বয়সী তরুণ, উত্তর বিনই গ্রামের ২২ বছর বয়সী তরুণ, উত্তর পশ্চিমগাঁওয়ের ২৭ বছর বয়সী যুবক, বিনই গ্রামের ২২ বছর বয়সী তরুণ ও বেতিহাটি গ্রামের ৫০ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন।
লাকসাম উপজেলা স্বাস্থ্যবিভাগ গঠিত করোনা র‌্যাপিড রেসপন্স টিমের অন্যতম সদস্য ডা. মেহেদী হাসান জিতু ও ডা. আলমগীর হোসেন জানান, উপজেলায় এই পর্যন্ত ১২৫৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ১১৮৮টি রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ২৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৯৩২টি রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনো ৬৯টি রিপোর্ট প্রক্রিয়াধীন রয়েছে। এখানে করোনায় মারা গেছেন সর্বমোট ৮জন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬৯ জন। অন্যদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিয়ে আসছেন করোনা র‌্যাপিড রেসপন্স টিমের সদস্যরা।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী জানান, এটা উদ্বেগজনক যে, লাকসামে প্রতিদিনই করোনা আক্রান্তের রিপোর্ট আসছে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net