1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ২৫৯ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

করোনা চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কিশোরগঞ্জের করোনা ডেডিকেটেড শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক ডা. সজল কুমার সাহা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক ডা. সজল কুমার সাহা বেশ কিছু দিন ধরে জ্বর-কাশিতে ভুগছিলেন। এর আগে দুইবার তাঁর নমুনা পরীক্ষা করা হলে দুইবারই নেগেটিভ আসে।

শুক্রবার (১০ জুলাই) জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার (১২ জুলাই) আবারও তাঁর নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার রিপোর্টে তাঁর কোভিড-১৯ পজেটিভ এসেছে।

উল্লেখ্য, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষসহ সেবা প্রতিষ্ঠানটির মোট ১৬ জন এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অন্যদের মধ্যে পাঁচজন সহকারী অধ্যাপক, তিনজন চিকিৎসক, দুইজন নার্স, একজন টেকনোলজিস্ট এবং তিনজন আউটসোর্সিং স্টাফ রয়েছেন।

গত ১৪ এপ্রিল ৫শ’ শয্যার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালটিকে করোনা ডেডিকেটেড হিসেবে ঘোষণার পর থেকে আন্তরিকভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন হাসপাতালটিকে কর্মরত চিকিৎসক, নার্স ও আউটসোর্সিং স্টাফরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net