ঢাকা   ০৫:৫৬:৩১ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শাকিব খানকে নিয়ে নতুন ভাবনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৪৩৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ইমরুল শাহেদ : চলচ্চিত্রে এখন কোনো কাজ নেই শাকিব খানের। সারাদিন এ সময়টাতে তিনি কি করেন, সেটা নিয়ে সকলে কৌতুহলী। নাম প্রকাশে অনিচ্ছুক শাকিব সংশ্লিষ্ট একজন পরিচালক বলেছেন, তিনি সারাদিন ঘুমান। তার রাত হয়ে গেছে দিন, আর দিন হয়ে গেছে রাত। এই পরিস্থিতিতে তিনি নতুন কিছু ভাবার সময় কখন? দীর্ঘদিনের সহকর্মী মিশা সওদাগর তাকে ভিন্ন কিছু পরামর্শ দিয়েছেন। তিনি শাকিব খানকে ‘নতুন ইনিংস’ শুরু করতে বলেছেন। মিশা বলেছেন, শাকিবকে নায়কোচিত চরিত্র বেশি দেয়া হয়েছে। তাকে ‘চরিত্র প্রধান’ ক্যারেক্টার খুব বেশি দেয়া হয়নি। আগামিতে শাকিবকে চরিত্রখচিত কাজের জন্য তার দ্বিতীয় ইনিংস শুরু করা উচিত। নায়ক হিসেবে সে নিজেকে প্রমাণ করেছে। এখন চরিত্রাভিনেতা হিসেবে, কাজে বৈচিত্র্য রেখে শাকিবের কাজ করা উচিত। কারণ অভিনেতা হিসেবেও শাকিব দুর্দান্ত, তাই পরিচালকদের উচিত তার অভিনয় সত্তাকে বের করে আনা ভিন্নভিন্ন চরিত্র দিয়ে। ব্যক্তিগতভাবে শাকিব খানকে এই দিকটায় নজর দেয়া উচিত বলে মনে করেন মিশা সওদাগর। তিনি বলেন, লম্বা সময় ধরে শাকিব খান চলচ্চিত্রের জন্য অনেক কিছু করেছেন। আরও অনেক কিছু করার ক্ষমতা আছে তার। তাই চরিত্রখচিত কাজগুলো দিয়ে আবার শাকিবের নতুন ইনিংস শুরু করা উচিত। কিন্তু খ্যাতির বিড়ম্বনা বলে একটা কথা আছে। তিনি নায়ক বা চরিত্রাভিনেতা হোন সেটা কথা নয়, তিনিতো শাকিব খান। ঢাকার চলচ্চিত্রে শাকিব খানের যে ইমেইজ তৈরি হয়েছে তার থেকে বের করে আনার চেষ্টা, প্রযোজকদের জন্য আত্মঘাতীই হবে। তিনি ব্যবসার জন্য যেভাবে ছবি বানাবার উদ্যোগ নেন, একইভাবে নিজেকে চরিত্রাভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যও নিজেকেই উদ্যোগ নিতে হবে। এছাড়া শাকিব খানের এখন যা বয়স হয়েছে, তাতে তাকে আর রোমান্টিক হিরো হিসেবে তেমন একটা মানায়ও না। এছাড়া শাকিব খানকে নিয়ে নির্মিত ছবি মুক্তি দেওয়ার মতো উল্লেখযোগ্য সংখ্যক সিনেমা হলও দেশে নেই। এ্যাপস বা স্ট্রিমিং প্ল্যাটফর্মে শাকিবের ছবি মুক্তি দিয়ে লগ্নী তুলে আনা যাবে না বলে অনেক প্রযোজকই মনে করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি