1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ বাঙালি’র মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

করোনায় বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ বাঙালি’র মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ২৯১ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন কুমিল্লা চৌদ্দগ্রামের অতি পরিচিত ব্যক্তিত্ব, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ বাঙালি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১১ জুলাই শনিবার রাত ১১.১৫ টায় রাজধানীর মোহাম্মদপুরের সিটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

রবিবার (১২ জুলাই) সকাল এগারটায় কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের নিজগ্রামে ধোপাখিলা উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে উনাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে গত কয়েকদিন যাবৎ তিনি প্রথমে আনোয়ার খান মডার্ন হাসপাতাল ও পরবর্তীতে সিটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

সানাউল্লাহ বাঙালির বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামে। তিনি শহীদ মুক্তিযোদ্ধা ওবায়েদের ছোট ভাই। মৃত্যুকালে তিনি তার স্ত্রী ও দু’কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শিক্ষকতার পাশাপাশি বৃহত্তর চৌদ্দগ্রাম তথা সমগ্র কুমিল্লা জেলাসহ কেন্দ্রীয় রাজনীতির সকল কর্মসূচীতে নিয়মিত অংশগ্রহণ করতেন আওয়ামী লীগের ত্যাগী এই নেতা। স্বৈরাচার, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী প্রতিটি মিছিলে চেতনার মশাল হাতে স্বোচ্ছার ছিলেন ঢাকার রাজপথে।

এদিকে বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ বাঙালির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রামের সাংসদ, সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক মুজিব, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম চেয়ারম্যান, বাবু প্রমোদ রঞ্জণ চক্রবর্তী, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজমুদার সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগহঠনের নেতৃবৃন্দ।

পৃথক পৃথক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net