1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কারণে ধর্মের সম্প্রীতি বিনষ্ট হতে পারে না, রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কারণে ধর্মের সম্প্রীতি বিনষ্ট হতে পারে না, রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩৮৩ বার

আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম:
আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অসাম্প্রদায়িক বাংলাদেশের শিক্ষা দিয়েছেন। আর আমরাও অসাম্প্রদায়িক শিক্ষা নিয়ে পথ চলতে শিখেছি।
তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কারণে ধর্মের সম্প্রীতি যেন নষ্ট না হয়। রাঙ্গুনিয়ায় শত শত বছর ধরে এক সাথে মুসলিম, খ্রিষ্টান, হিন্দু ও বৌদ্ধ একসাথে বসবাস করে আসছে। এবং ভবিষ্যতেও এক সাথে হাজার বছর বসবাস করবে।

তিনি বলেন, ধর্মের সম্প্রীতির জন্য রাঙ্গুনিয়া বাংলাদেশে দৃষ্টান্ত। রাঙ্গুনিয়ার সৈয়দ বাড়িতে মুসলিম, হিন্দু,খ্রিষ্টান ও বৌদ্ধ এক সাথে বসবাস ও অনুষ্ঠানে একত্রিত হয়।
তিনি আরও বলেন, আমার বাড়ি পদুয়াতে চাকমা, মারমাসহ সবাই মিলেমিশে এক সাথে বসবাস করে আসছি।

তথ্যমন্ত্রী বলেন, ২০০৮, ২০১৩, ২০১৮ নির্বাচনের সময় বাবু সজল কুমারকে আমার নির্বাচনী এজেন্ট করেছিলাম। এবং প্রধানমন্ত্রীকে বলে তাকে ২বার বাংলাদেশ বৌদ্ধ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান করেছিলাম।
তিনি বলেন, যারা আওয়ামীলীগ করে তাদের ১ম পরিচয় তারা বাংলাদেশী। আর যারা অন্য দল করে তারা ২য় দল, তাদের মধ্যে জামায়াত শিবিরও থাকতে পারে। এবং ফেইসবুকে লেখাগুলো সঠিকভাবে বুঝে কথা বলার জন্য বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, আমি রাঙ্গুনিয়া প্রত্যেক ধর্ম এবং উন্নয়নের জন্য সমানভাবে মসজিদ, মাদ্রাসা, মন্দির, বৌদ্ধ বিহারসহ মাননীয় প্রধানমন্ত্রী থেকে অনুদান দিয়েছি।

আজ শনিবার (১৮ জুলাই) রাঙ্গুনিয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সকল ধর্মীয় নেতৃবৃন্দের সাথে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুর রহমান। আরও উপস্থিত ছিলেন, গোলাম আশরাফ,হাফেজ রুহুল আমীন,বাবু সজল কুমার বড়ুয়া প্রমুখ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net