1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘরে বসেই ক্লাস নিতে 'প্রিয় বাঁশখালী অনলাইন স্কুল'র যাত্রা শুরু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার 

ঘরে বসেই ক্লাস নিতে ‘প্রিয় বাঁশখালী অনলাইন স্কুল’র যাত্রা শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৬৬৯ বার

নিজস্ব প্রতিবেদক :
বাঁশখালী প্রত্যন্ত অঞ্চলে প্রথম ডিজিটাল প্লাটফর্মকে কাজে লাগিয়ে শিক্ষাক্ষেত্রকে একধাপ এগিয়ে নিতে “প্রিয় বাঁশখালী অনলাইন স্কুল” যাত্রা শুরু করেছে। এ অনলাইন স্কুলে অভিজ্ঞ দশজন সেচ্ছাসেবী শিক্ষক ও প্রিয় বাঁশখালী পাঠক ফোরাম এর তত্ত্বাবধানে আগামী শনিবার (১৮ জুলাই) থেকে প্রাথমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শুধু বাঁশখালীর নয় বরং আশেপাশের সকল ছাত্র-ছাত্রীরাও চাইলে এই ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। খুব সহজে ক্লাস উপভোগ করতে ফেইসবুকে পেজ ও গ্রুপ ইত্যাদি খোলা হয়েছে। বর্তমানে ছাত্র-ছাত্রীদের স্মার্ট ফোন, ল্যাপটপ, ট্যাব ব্যাবহার করে ক্লাস করতে পারবেন। উক্ত স্কুলের পরিচালকের দায়িত্বে আছেন প্রিয় বাঁশখালী’র সম্পাদনা সহযোগী, শিক্ষক গাজী কাইছার বিপ্লব।

প্রিয় বাঁশখালী অনলাইন স্কুল এর পরিচালক গাজী কাইছার বিপ্লব বলেন, ‘আমি প্রত্যাশা করছি গতানুগতিক শিক্ষাকে গতিশীল রাখতে আমাদের ক্ষুদ্র এ প্রচেষ্টা কিছুটা হলেও ভুমিকা রাখতে পারলে আমরা কৃতার্থ হবো। অনলাইন স্কুলে অন্তত তথ্যবহুল ও প্রানবন্ত ক্লাস হবে।’

লাইভ ক্লাস পেতে ফলো করতে লিংকের সাথে এক্টিভ থাকুন (fb.com/bans.online.school). প্রিয় বাঁশখালী অনলাইন স্কুলে ৮ম-থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ক্লাস নেওয়া হবে। বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত, হিসাববিজ্ঞান, ফাইন্যান্স, আইসিটি, পদার্থ, রসায়ন, জীব, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সহ একাডেমিক সকল সাবজেক্ট পড়ানো হবে। তাছাড়া গুগুল ফরমে এসাইনমেন্ট দেয়ার পরিকল্পনাও নেয়া হয়েছে। নির্দিষ্ট কোন ছাত্রছাত্রী যথা সময়ে ক্লাস করতে চাইলে জুম, গুগুল মিট, ইমু, মেসেঞ্জার, ফেসবুকের মাধ্যমেও ক্লাস করা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net