1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে করোনায় নতুন আক্রান্ত ১১, মোট আক্রান্ত ৩৯৫ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

চৌদ্দগ্রামে করোনায় নতুন আক্রান্ত ১১, মোট আক্রান্ত ৩৯৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৩৪২ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১১ জন। এনিয়ে উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৫ জনে। এরমধ্যে হোম কোয়ারেন্টাইন ও হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছে ২১৫ জন। মৃত্যু হয়েছে পঞ্চাশোর্ধ্ব ৭ জনের। শুক্রবার (১০ জুলাই) বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ জুলাই) সংগ্রহকৃত নমুনার শুক্রবার (১০ জুলাই) প্রাপ্ত রিপোর্টে ১১ জনের করোনা পজেটিভ এসেছে। শুক্রবারের রিপোর্টে নতুন আক্রান্তরা হলেন: চৌদ্দগ্রাম পৌরসভাধিন রামরায়গ্রামের রেজাউল করিম (৩২), ঠিকানা চৌদ্দগ্রাম লিখা ওবায়দুল হক (৭০), আমান (১২), আজমান (১৪), জয়নবা (৩২), পিংকি রানী (২৭), কনকাপৈত ইউনিয়নের ফাহিম (২০), জগন্নাথদীঘি ইউনিয়নের বরদ্দৈন গ্রামের সাইফুল ইসলাম (৪৩), গুনবতী ইউনিয়নের মেহরাব হোসেন (১৫), ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডার আশিক (১৯)। এছাড়া বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো. ইউনুস ভূঁইয়া (৭০) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত ১৬৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১৫৬৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৯৫ জন। তারমধ্যে সুস্থ হয়েছে ২১৫ জন ও মারা গেছে ৭ জন। এদিকে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উপজেলার সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। ‘আপনার সুস্থতা আপনার হাতে’ উল্লেখ করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান। এসময় তিনি সকলকে আরো সাবধানতা অবলম্বন করে চলাফেরা করার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net