1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মুছির ভন্ড কবিরাজি ব্যবসা জমজমাট, নীরব প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

চৌদ্দগ্রামে মুছির ভন্ড কবিরাজি ব্যবসা জমজমাট, নীরব প্রশাসন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৩৫৮ বার

জামাল উদ্দিন স্বপনঃ
হারাধন দাস। মারা গেছেন তিন বছর আগে। প্রত্যন্ত গ্রামগুলোতে ‘কুফুরী’ কবিরাজ পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর পর ছেলে বাবুল দাস চালিয়ে যাচ্ছেন কবিরাজি’র কাজ। যোগ্যতা না থাকলেও বাবার খ্যাতি কাজে লাগিয়ে হাতিয়ে নিচ্ছে মানুষের লাখ লাখ টাকা। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্র ও ইউনিয়ন পরিষদের পঞ্চাশ গজের মধ্যে অবস্থিত রবিদাস বাড়িতে দেদারছে চলছে কবিরাজের এমন কর্মকান্ড। প্রশাসনের নাকের ডগায় প্রতিনিয়ত ভন্ড কবিরাজ বাবুল দাসের কর্মকান্ড চললেও নীরব ভুমিকা পালনের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার কনকাপৈত ইউনিয়ন পরিষদ ও পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বাবুল দাস তন্ত্র-মন্ত্র দিয়ে কবিরাজি ব্যবসা চালিয়ে আসছে। স্বামী-স্ত্রীর অমিল, পিতা-পুত্রের অমিল, পরকীয়া বন্ধ, ছেলে-মেয়েকে বাধ্য করাসহ জটিল সব সমস্যা সমাধানের কথা বলে গ্রামের নারীদের টাকা লুটপাট করে। বাবুল দাস প্রত্যেক কাজে ৫-৫০ হাজার টাকা পর্যন্ত কন্ট্রাক্ট করে। বেশিভাগ নারী-পুরুষ তার সাথে কন্ট্রাক্ট করে। সম্প্রতি অনুসন্ধানের জন্য চৌদ্দগ্রামের এক সিনিয়র সাংবাদিকের স্ত্রী ছেলের চাকরির জন্য বাবুল দাসের নিকট যায়। তখন সাংবাদিকের স্ত্রীর কাছ থেকে পাঁচ হাজার টাকা দাবি করে বাবুল দাস। এ টাকা দেয়ার পরও কোন জায়গায় তার ছেলের চাকরি হয়নি বলে অভিযোগ করেছেন সাংবাদিকের স্ত্রী।
কনকাপৈত ইউপি চেয়ারম্যান মোঃ জাফর ইকবাল বলেন, ‘আপনাদের মাধ্যমে বিষয়টি জেনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানা যাবে’।
কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কায়সার হামিদ বলেন, ‘আগে বিষয়টি জানতাম না। আপনাদের মাধ্যমে জেনেছি। পরবর্তীতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net