1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ১৯ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর

চৌদ্দগ্রামে ১৯ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৩৩৪ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকে লুকিয়ে পাচারকালে ১৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। আটককৃতরা হলো: বগুড়া জেলার শাহজাহানপুর থানার চকজুরা গ্রামের মৃত মনির উদ্দীন মন্ডলের ছেলে মো. ঠান্ডা মিয়া (২৪) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মোঘলটুলি গ্রামের সুজন শেখের ছেলে মো. ইয়াছিন (১৯)। সোমবার (১৩ জৃুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২ (কুমিল্লা) এর একটি আভিযানিক দল জেলার চৌদ্দগ্রাম থানাধিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় অভিনব কায়দায় ট্রাকে লুকিয়ে ইয়াবা পাচারকালে দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৯ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net