1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে পরিবেশ দূষণ বিরুদ্ধে অভিযান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম  ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে বাংলাদেশ কল্যাণ পার্টি-র শোক

টঙ্গীতে পরিবেশ দূষণ বিরুদ্ধে অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ২৮৫ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গী শিলমুনে পরিবেশ দূষণ বিরোধী অভিযান চালিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তরের একটি ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে এ অভিযান চালানো হয়। এ সময় পরিবেশ দূষণের দায়ে দুটি কারখানাকে জরিমানাসহ চারটি কারখানার কার্যক্রম বন্ধ করে দিয়েছে আদালত।

গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম, সহকারী পরিচালক আশরাফ উদ্দিনসহ অন্যান্যরা।
আদালত সূত্রে জানা যায়, শিলমুন এলাকায় পরিবেশ দূষণ করে কার্যক্রম পরিচালনা করে আসছিল কয়েকটি কারখানা। এর মধ্যে ইটিপি ব্যবহার না করে তুরাগ নদ দূষণ করা গ্রিনটাচ ফ্যাশন নামক কারখানাকে ২ লাখ ও স্মার্ট ফ্যাশন ডিজাইন নামক কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

এর বাইরে ইটিপি না থাকায় নিবিড় ওয়াশিং, রুপসী ওয়াশিং, ফ্যাশন ডিজাইন ওয়াশিং এবং হোয়াইট হাউস ওয়াশিং নামক চারটি কারখানার কার্যক্রম বন্ধ করে দিয়েছে এ আদালত।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, ’চারটি কারখানার ইটিপি না থাকায় বন্ধ করে দেয়া হয়েছে। বাকি দুটির (গ্রিনটাচ ও স্মার্ট ডিজাইন) ইটিপি থাকা সত্বেও তা ঠিক মতো ব্যবহার না করায় জরিমানা আদায় করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net