ঢাকা   ০২:৩৮:০৪ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর

তিতাসে বিএনপি থেকে পদত্যাগ করলেন মেহেদী হাসান সেলিম ভূঁইয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৪০৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লার তিতাসে বিএনপি থেকে পদত্যাগ করলেন দলটির উপজেলার সহ-সভাপতি ও উপজেলা জাসসাস এর সভাপতি মেহেদী হাসান সেলিম ভূঁইয়া। ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে পদত্যাগ করেন এই নেতা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০ ঘটিকায় উপজেলার কালাকান্দি তার নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ ঘোঘনা দেন।

মেহেদী হাসান সেলিম লিখিত বক্তব্যে জানান, তিনি দীর্ঘ ২০ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন, বর্তমানে তার পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারনে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে পারতেছে না বিধায় বিএনপির সকল কর্মকান্ড থেকে স্বেচ্ছায় অব্যাহতি ও বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছেন। তবে বিএনপির সকল কর্মকান্ড থেকে নিজেকে সরিয়ে নিলেও সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিএনপির সাথে থাকবে বলে তিনি জানান।

এ বিষয়ে তিতাস উপজেলার বিএনপির সভাপতি সালাউদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিভিন্ন মাধ্যমে সেলিমের পদত্যাগের বিষয়টি শুনেছি। কিন্তু তার পদত্যাগপত্র আমি এখনও পাইনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি