1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুরন্তপনা শৈশব - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে বাংলাদেশ কল্যাণ পার্টি-র শোক ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত মৃত্যু নিয়ে ধুম্রজাল চন্দনাইশে লাগড়ী ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার  ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

দুরন্তপনা শৈশব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৬৫৩ বার

মনে পড়ে মনে পড়ে
শৈশবেরই দিনগুলি
ছেলেখেলার ঐ দিনগুলি..!!

শৈশব কী প্রাণোচ্ছল আর দুরন্ত! রাজ্যের কোথায় কী হচ্ছে তার খেয়াল নেই। ফুড়ূত ফুড়ূত উড়ে বেড়াচ্ছে নিজের গণ্ডির মধ্যে। যে গণ্ডির সে -ই রাজা সে-ই উজির।

ভোর থেকে সাঁজ অবধি চলে তারই অনুশাসন। খেলাচ্ছলে সাজ কখনও রাজা, কখনও যোদ্ধা। ডাঙ্গুলি হাতে দস্যি ছেলের দল দাপিয়ে বেড়ায় পাড়া। মার্বেল হাতে ধরে দান। পাকা শিকারির মতো ছুড়ে গুলটি। খড়ের বানানো পুঁটলি কিংবা জাম্বুরা হয়ে ওঠে খেলার বল। তাই নিয়ে চলে হল্লা আর কাড়াকাড়ি।সমান তালে চলে ক্রিকেটার হওয়ার স্বপ্নও।

উইকেটের পেছনে বাঁশ কিংবা ইট বসিয়ে চলে অনুশীলন। ব্যাট তো এখনও কেনা হলো না। তাই নারকেলের ডাঁটা নয়তো এক টুকরা কাঠই হয়ে ওঠে ব্যাট। জমানো টাকায় কেনা শখের ক্রিকেট বলটাতেই চলে চার-ছক্কার মহড়া।
রাতে চলত আঙ্গিনায় ষাট ওয়াটের বৈদ্যুতিক বাতির হলদে আলোতে অনুশীলন কারণ স্বপ্ন একদিন আকাশ ছোঁবে। খেলবে জাতীয় দলে।

কখনও আবার শখের চাকাটাকে স্বপ্ন চাকা বানিয়ে ভোঁদৌড়ে চলে মেঠোপথে।
সেই লাঠিম খেলা কিংবা বউছি, কানামাছি, লুকোচুরি, মাছ মাছ, সাততারা,বলি খেলা….
ধুলো উড়ানো সীমান্তের শেষ দেখতে চায়, ছুঁতে চায় স্বপ্নের সীমান্ত। কিংবা বালুর মহল গড়ে স্বপ্ন বোনার চেষ্টা।
আফজাল হোসাইন মিয়াজী
(শিক্ষক,লেখক, সাংবাদিক)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net