1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর হাতিয়া বন্দুকযুদ্ধে জলদস্যু বাহার বাহিনীর প্রধান নিহত,অস্ত্র গুলি উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

নোয়াখালীর হাতিয়া বন্দুকযুদ্ধে জলদস্যু বাহার বাহিনীর প্রধান নিহত,অস্ত্র গুলি উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৩১০ বার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু বাহার বাহিনীর প্রধান বাহার উদ্দিন নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের শুন্যেরচর
গ্রামের সুর্যমুখী খাল এলাকাল এ ঘটনা ঘটেছে।এ সময় র‌্যাব অস্ত্রও গুলি সহ জলদস্যু বাহিনীর চার ডাকাতকে আটক
করেছে।

নিহত জলদস্যু কমান্ডার মো.বাহার উদ্দিন হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালিরচর গ্রামের শাহ আলমের ছেলে। আটককৃতরা হলো, রাজবাড়ি জেলার কালিয়া কান্দি থানার মো.শাহাদাত শেখ’র ছেলে মো. শান্ত শেখ, হাতিয়া উপজেলার বান্দাখালী গ্রামের বাদশা মাঝির ছেলে মো.ইউছুফ , হাতিয়ার দক্ষিণ শান্তিপুর গ্রামের মৃত মোজাম্মেল’র ছেলে আলাউদ্দিন , হাতিয়ার চরকয়লাস গ্রামের মো.আবুল হোসেন’র ছেলে মো.মুরাদ।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জলদুস্যু বাহার বহিনীর প্রধান বাহার ডাকাত ও তার লোকজন নিয়ে অবস্থান করছে। এ খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাহার বাহিনীর সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি করে। আতœরক্ষার্থে র‌্যাব ও পাল্টা গুলি করলে গোলাগুলিতে বাহার নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে ছয়টি এক নলা বন্দুক ও ছয় রাাউন্ড কার্তুজস বাহারের চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। বাহারের বিরুদ্ধে হাতিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। অস্ত্রসহ গ্রেপ্তারকৃত তার সহযোগীদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net