1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এপ্লাস সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এপ্লাস সংবর্ধনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৭২৮ বার

বাঁশখালী সংবাদদাতাঃ শিক্ষাবান্ধব ও সামাজ উন্নয়নমূলক সংগঠন ‘বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এর উদ্যোগে এসএসসি-দাখিল সমমান পরিক্ষায় ২০২০ সালে (A+) প্রাপ্ত শিলকুপ ইউনিয়নস্থ কৃতিশিক্ষার্থীদেরকে বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন শীলকূপ শাখার পক্ষ থেকে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।

চলমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ী বাড়ী গিয়ে কৃতিশিক্ষার্থীদের মাঝে ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে এ’প্লাস সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠা বছর পর থেকেই মেধাবী শিক্ষার্থীদের মুল্যায়ণ ও তাদের পাশে থেকে সার্বিক সহযোগীতা প্রদান করে আসছে ফাউন্ডেশনটি এবং পাশাপাশি সামাজিক সচেতনতামূলক নানা কর্মসূচি পালনসহ জাতীয় দিবস সমূহ আয়োজনের মধ্য দিয়ে মেধাবিকাশে সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখছে বলে জানান ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সদস্য আবরার হাসান রিয়াদ, এনামুল হক রাহাত।

একঝাক মেধাবি শিক্ষার্থীদের নিয়ে গঠিত ফাউন্ডেশনটি চলতি মাসের শুরু থেকেই শিলকুপ ইউনিয়ন থেকে এ’প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সম্মানা ক্রেস্ট, সনদপত্র প্রদান করেন।

সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় থেকে হারুনুর রশিদ, রিয়াদ সিকদার, মিনহাজুল ইসলাম,রিয়াজুল জান্নাত,
৫.জান্নাতুল কোবরা ও কিশোয়ার সাজনীন ইভানা, রঙ্গিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসা থেকে আব্দুর রহমান, সাবিহা আমির আইনান প্রমূখ।

সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষে শিলকুপ ইউপির সাবেক চেয়ারম্যান ও শিক্ষানুরাগী মোজাম্মেল হক সিকদার বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যতিক্রমধর্মী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং মেধাবীদের মুল্যায়ণ ও তাদের উৎসাহ প্রদান করার মতো আয়োজনকে ধন্যবাদ জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী পরিষদ সদস্য সাংবাদিক শিব্বির আহমদ রানা, মিজানুল কবির, ইয়াছিন আরাফাত এবং প্রতিষ্টাতা ও কার্যকরী পরিষদ সদস্য আবরার হাসান রিয়াদ ও এনামুল হক।

উক্ত সংবর্ধনায়, ফাউন্ডেশনের সভাপতি সেক্রেটারির নেতৃত্ব অন্যান্য সদস্যরা ও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net