1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে ধারের টাকা ফেরত চাওয়ায় সাংবাদিককে দেশ ছাড়ার হুমকি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

সীতাকুণ্ডে ধারের টাকা ফেরত চাওয়ায় সাংবাদিককে দেশ ছাড়ার হুমকি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৩১৫ বার

অশোক দাশ সীতাকুণ্ড চট্টগ্রাম:

বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুবাদে ধার দেওয়া টাকা ফেরত চেয়ে দেশ ছেড়ে যাওয়ার হুমকি পেলেন সীতাকুন্ডের সাংবাদিক শেখ সাইফুল।
তিনি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি। এ ঘটনায় কামরুল ইসলাম সাবু নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায় কামরুল ইসলাম ২ মাসের মধ্যে পরিশোধের কথা বলে সাংবাদিক শেখ সাইফুলের কাছ থেকে ২০১৫ সালের মে মাসে ২ লাখ টাকা ধার নেন। অভিযুক্ত ব্যক্তি ঢাকা থাকার কারণে তার মাতা ও বোনের স্বামী মো. কামাল উদ্দিনকে (বর্তমানে মৃত) টাকাগুলো বুঝিয়ে দিতে বলে। সেই মতে ব্র্যাক ব্যাংকের একটি চেকের মাধ্যমে ২ লাখ টাকা বুঝে নেন তারা।
কিন্তু পরবর্তীতে এই ধারের টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তি কালক্ষেপণ করতে থাকে। বারবার মোবাইল ফোনে যোগাযোগ করলেও ঢাকা হতে আসলে টাকা পরিশোধ করবে বলে ঘোরাতে থাকে। ইতিমধ্যে একাধিকবার উক্ত ব্যক্তির বাড়ি আসার খবর পেয়ে তার নিজ বাড়িতে গিয়ে দেখা করেন সাংবাদিক সাইফুল। কিন্তু ঐ ব্যক্তি প্রতিবারই দুই/তিন দিন পর আসতে বলে টাকা না দিয়ে ঢাকা চলে যায়। এর মধ্যে গত ৩ জুন সাংবাদিক সাইফুলের পিতা অসুস্থ হয়ে চট্রগ্রাম শহরের পার্কভিউ হাসপাতালে ভর্তি হলে সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী অভিযুক্ত ব্যক্তিকে ফোনে টাকা গুলা দিতে অনুরোধ করেন। তখন তিনি সাংবাদিক জাহেদুল আনোয়ারকে পরদিন টাকা দিবে বলে আশ্বস্ত করে।
কিন্তু পরদিন হতে জাহেদুল আনোয়ার একাধিকবার ফোন দিলেও তা রিসিভ করেননি তিনি।। এরপর গত ১ জুলাই সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দকে বিষয়টি অবগত করেন সাংবাদিক সাইফুল। ৩ জুলাই সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সীতাকুণ্ড প্রেসক্লাব সাংবাদিক কল্যান ট্রাষ্টের চেয়ারম্যান এম হেদায়েত উল্ল্যাহ, প্রেসক্লাবের সহ সভাপতি জহিরুল ইসলাম ও সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অনিক সাংবাদিক সাইফুলসহ সাবুর পরিবারকে টাকাগুলো ফেরত দিতে অনুরোধ জানায়। সাবুর মা ছেলেকে ফোন দিতে বলেন। সেই মতে প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অনিক কামরুল ইসলাম সাবুকে ফোন দিলে তিনি সাংবাদিকদের সাথে ফোনে দুর্ব্যবহার করেন। উপরের লেভেলে তার অনেক আত্মীয় আছে তাদের বলে সাইফুলকে দেশ ছাড়া করবে বলে হুমকি প্রদান করেন।
এব্যাপারে থানায় অভিযোগের সত্যতা নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net