1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলামপুর মধ্য নাপিতখালী প্রাথমিক বিদ্যালয় সড়কের বেহাল দশা! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ পৌরসভায় আগুনে পুড়ে ভষ্মিভূত বসতঘর এমপি কাজলের সাথে ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন মাগুরায়  সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলো বিএনপি নেতা! কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন  সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার  জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন

ইসলামপুর মধ্য নাপিতখালী প্রাথমিক বিদ্যালয় সড়কের বেহাল দশা!

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৬৩৮ বার

কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়নের মধ্য নাপিতখালী এলাকার ৪ নং ওয়ার্ডের ‘মধ্যনাপিতখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়’ কাচা সড়কটির বেহাল দশা হলেও সংস্কারের কোন উদ্যোগ গত ১২ বছরেও নেয়নি কোন জনপ্রতিনিধি।

মাঝে মধ্যো এলাকাবাসী স্বেচ্ছাশ্রম কিংবা ব্যক্তিগত উদ্যোগে জোড়াতালি দিলেও এর সুফল বেশীদিন স্থায়ী হয়নি।

বার বার জনগণের ভোটে এই ওয়ার্ডে জন প্রতিনিধি নির্বাচিত হন।
কিন্তু তাদের ভাগ্য বদল হলেও বদলাইনি মধ্যনাপিতখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়’গ্রামীণ সড়ক দিয়ে যাতায়তকারী বছরের পর বছর দুর্ভোগে থাকা মানুষের ভাগ্য।

দেশে উন্নয়নের ছোঁয়া লাগলেও ছোঁয়া লাগেনি এই এলাকায়।

দীর্ঘ এক যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি মধ্য নাপিত খালী ৪ নং ওয়ার্ডের মধ্যনাপিতখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়’ সড়কটির, এমনটা দাবি স্থানীয় সচেতন মহলের।

জানা গেছে, মধ্যনাপিতখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়’ পর্যন্ত এই ভাঙা সড়ক দিয়ে জামে মসজিদের মুসল্লি, মধ্যনাপিতখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়,নূরানী মাদ্রাসা, ফোরকানিয়া মাদ্রাসায় প্রায় ২ হাজার কোমলমতি শিক্ষার্থীসহ প্রায় ৫ হাজার পরিবারের সদস্যরা নিয়মিত যাতায়াত করেন।
শীঘ্রই সংস্কার করা না হলে চরম দুর্ভোগ পোহাতে হবে স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয় বাসিন্দা মিজবাহ উল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। তখন জনপ্রতিনিধিরা এগিয়ে না আসলে এলাকার তরুণদের নিয়ে গত এপ্রিল মাসে বর্তমান বর্ষার মৌসুমের আগে আমাদের নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কার করেছিলাম।
কিন্তু দুঃখের বিষয় ভারী বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটি একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, কতৃপক্ষের মাধ্যমে আমি সংস্কারের দাবি জানাচ্ছি।

স্থানীয় আরেক বাসিন্দা এডঃ সাহাব উদ্দিন বলেন, এটি ৪ নং ওয়ার্ডের চলাচলের একমাত্র রাস্তা।
বৃষ্টির সময় ড্রেন থেকে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় রাস্তার উপর দিয়ে পানি গিয়ে রাস্তা ভেঙ্গে পড়েছে, তখন আমি ও আমার বন্ধু মেজবার নিজস্ব অর্থায়নে প্রায় ৯০ ফুট ড্রেনের উন্নয়ন কাজ করেছি।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্থানীয় বাসিন্দা ইমন বলেন, সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারে উন্নয়নের ছোঁয়া লাগলেও ছোঁয়া লাগেনি আমাদের এলাকায়।
দীর্ঘদিন ধরে দেখে আসছি আমাদের এলাকাটি সংস্কারের অভাবে অবহেলিত হয়ে পড়ে আছে।
এলাকার উন্নয়নে জনপ্রতিনিধিরা এগিয়ে আসে না কিন্তু নির্বাচনের আগে সংস্কার করবে বলে প্রতিশ্রুতি দিয়ে যায় বার বার।

তিনি আরো জানান, জনপ্রতিনিধিরা রাস্তাটি সংস্কারে এগিয়ে আসলে এলাকার তরুণরাও সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।

স্হানীয় ইউপি সদস্য ওবায়দুল হোছাইন থেকে রাস্তাটি সংস্কারের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, পরিষদে আমার বেতনের টাকা গুলোও আটকে আছে। আমি এব্যাপারে আর কি বলবো, বলে তিনি আর কোন কথা বলেনি।

ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম বলেন, রাস্তার কাজটা অনেক বড় বাজেটের। এইটা পরিষদ থেকে করা সম্ভব না, উপর মহল থেকে বাজেট আসলে করতে হবে।
আমি পরিষদ থেকে ড্রেনের কাজ করার জন্য ৫ লাখ টাকা বাজেট দিয়েছি।

কবেনাগাদ ড্রেনের কাজ শুরু করবে জানতে চাইলে তিনি বলেন কন্টাক্ট দিয়ে দিয়েছি পরিস্থিতি স্বাভাবিক হলে কাজ শুরু করবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net