1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে মাদরাসা ছাত্র নিখোঁজ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

ঈদগাঁহতে মাদরাসা ছাত্র নিখোঁজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৬২৮ বার

সেলিম উদ্দীন,কক্সবাজারঃ

নিখোঁজের ৬ দিন পরও সন্ধান মেলেনি কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহ জালালাবাদ ইউনিয়নের মাইজপাড়া জুমবাড়ি হাফেজখানা ও এতিমখানার ছাত্র মোহাম্মদ ফাহিম (১৩)।

এ ঘটনায় নিখোঁজ ফাহিমের মা ফরিদা বেগম বাদী হয়ে (১৬ আগস্ট) কক্সবাজার মডেল থানায় একটি জিডি দায়ের করেন। যার নং ৭৩০/২০।

থানায় দায়ের করা ডাইরিতে তিনি উল্লেখ করেন, গত ১১ আগস্ট মঙ্গলবার নাস্তা খেয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ফাহিম।

কিন্তু পরে আমরা জানতে পারি, সে মাদ্রাসায় যায়নি। এরপরই পরিবারের নিকট আত্মীয়, স্বজন এবং মাদ্রাসার শিক্ষকরা একযোগে সম্ভাব্য সব জায়গায় খবর নিয়েও কোন খোঁজ মেলেনি।

নিখোঁজ ফাহিম কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছাতি পাড়া এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন ও ফরিদা বেগমের ছেলে।

তার গায়ে সুরমা রঙের হাফ গেঞ্জি, পরনে সাদা পায়জামা এবং মাথায় টুপি ছিলো। তার গায়ের রং শ্যামলা।

যদি কোন ব্যক্তি ফাহিমের সন্ধান পেয়ে থাকেন তাহলে কক্সবাজার মডেল থানা বা পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন মা ফরিদা বেগম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net