1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুস্থদের বস্ত্র দিলো হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর

দুস্থদের বস্ত্র দিলো হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৬৬৯ বার

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম : হিন্দু ধর্মীয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে পূজা, শ্রীমদ্ভগবদ গীতা পাঠ, আলোচনা সভা ও বস্ত্রবিতরণ অনুষ্ঠান হাটহাজারী বাজারস্থ সীতাকালী কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।

করোনাভাইরাস জনিত সংক্রমনের কারণে প্রতিবারের ন্যায় রেলী আয়োজন এবার হয়নি।

উদযাপন পরিষদের সভাপতি লিটন কান্তি মহাজনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের চেয়ারম্যান ড. শিপক নাথ।

সীতাকুণ্ড শংকরমঠ মিশনের শ্রীমৎ তাপসানন্দ গিরি মহারাজ এতে আশির্বাদক ছিলেন, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক উদয় সেন। বিশেষ অতিথি ছিলেন পরিষদের উপদেষ্টা কল্যাণ পাল, সহ সভাপতি আশীষ কান্তি দে, দীপন দাশ।

পরিষদের যুগ্ম সম্পাদক ছোটন দাশের সঞ্চালনা ও সহ- সাংগঠনিক সম্পাদক শ্যাম সুন্দর বৈষ্ণবের গীতা পাঠের পর বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম সম্পাদক নীকু শীল, অর্থ সম্পাদক মুন্সী বিশ্বজিৎ দে, প্রচার সম্পাদক সাংবাদিক সুমন পল্লব, শিবু দে, জয় দে, সুমন বৈষ্ণব, রুবেল চৌধুরী, শাওন দাশ, মিঠুন দাশ।
হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবলু দাশ বলেন- করেনাভাইরাস মহামারীর কারণে এবার অনাড়ম্বর আয়োজন ছিলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net