1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে খুটাখালী ইউনিয়ন পরিষদের বৃক্ষরোপন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে খুটাখালী ইউনিয়ন পরিষদের বৃক্ষরোপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৭২৫ বার

কক্সবাজার প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার খুটাখালী ইউনিয়ন পরিষদ মাঠে বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী।

খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবদুর রহমানের সভাপতিত্বে বৃক্ষরোপন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ও দৈনিক চকোরী পত্রিকার সম্পাদক আ ক ম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, আওয়ামীলীগ নেতা পরিমল বড়ুয়া প্রমুখ।

উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব, পরিষদের সকল সদস্য, স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

বৃক্ষরোপন উদ্বোধন অনুষ্ঠানে চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী বলেন, জলবায়ুর প্রভাব মোকাবেলায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। পরিবেশ বন্ধু গাছই আমাদেরকে প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষায় ভূমিকা পালন করতে পারে।

তিনি বলেন, সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে সবাইকে বৃক্ষরোপনে এগিয়ে আসতে হবে। মানুষ আর জীববৈচিত্র্যের সুরক্ষা নিশ্চিত করতে ঘরে বাইরে পতিত জায়গায় বেশি করে গাছ লাগাতে হবে।
সেই এ ধরণের বৃক্ষ রোপণ কর্মসূচি চলমান রাখতে হবে।

সরকারের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে এবং বিভিন্ন সংগঠন-সংস্থাগুলোকে বৃক্ষ রোপনের মতো মহৎ কাজে এগিয়ে আসতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net