1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গমাতার জন্মদিনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ

বঙ্গমাতার জন্মদিনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৪৮৬ বার

নইন আবু নাঈমঃ
বাগেরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও শেলাই মেশিন বিতরণ করা হয়েছে।দিনটি উপলক্ষে শনিবার (৮ আগস্ট) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গমাতার উপরে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শণ করা হয়।

জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম।এসময় পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা,আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম,জেলা পরিষদ সদস্য শরিফা খানম,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।বক্তারা বাঙালির দীর্ঘ মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে বঙ্গমাতার অবদান তুলে ধরেন।আলোচনা সভা শেষে দুপুরে দুস্থ্যদের মাঝে শেলাই মেশিন বিতরণ করা হয়।

এদিকে, বাগেরহাটের শরণখোলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রশিক্ষন প্রাপ্ত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মহিলা বিষয় অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত “বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই।

জাতির প্রত্যেকটি সংগ্রামে শেখ মুজিবের পাশে থেকে উৎসাহ, অনুপ্রেরনা ও ত্যাগের কথা তুলে ধরেন।
স্বাস্থ্য বিধি মেনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশিক্ষিত ছয় নারীর হাতে সেলাই মেশিন ও দুঃস্থ দুই নারীকে নগদ টাকা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net