ঢাকা   ০২:২০:২২ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  আমার দেশ-এর প্রেসে বোমা হামলার নিন্দা বাংলাদেশ সুশীল ফোরামের মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা

মনাসা পূঁজাকে সামনে রেখে রাউজানে জমে উঠেছে পাঠা ছাগলের বাজার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ১২০৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
হিন্দুর্ধমাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মানসা পূঁজাকে সামনে রেখে রাউজানে জমে উঠেছে পাঁঠা ছাগল বিক্রির বাজার।রাউজান পৌরসভার ফকির হাট ও চারাবটতল বাজারের বিশাল এলাকা জুড়ে বসেছে পাঁঠা ছাগলের হাট।সকাল থেকে রাত পর্যস্ত চলে কেনাবেচা।এতে ক্রেতা বিক্রেতাদের সমাগমে মুখরিত হয়ে উঠে পাঁঠা ছাগলের হাট।এসব হাট পরির্দশনে এমন চিত্র দেখা যায়।গতবছরে তুলনায় এবছর বড় পাঁঠা ছাগলের দাম একটু কম হলেও ছোট পাঁঠা ছাগলের দাম বেশী বলে জানান ক্রেতারা।

তবে ক্রেতাদের নজর কাড়ছে বড় পাঁঠা গুলো।মানসা পূঁজা আর মাত্র কয়েকদিন বাকি থাকায় পাঁঠাবলি দেওয়ার জন্য পছন্দের পাঁঠা কিনে নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতারা।চারাবটতল বাজারের পরিচালনার কমিটির কর্মকর্তা, রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ ও আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন জানান,এ বাজারে গৃহপালিত ছাগলের পাশাপাশি বেপারীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিক্রি করার জন্য নিয়ে আসেন ছাগল।ক্রেতারা দর কষাকষি করে তাদের পছন্দের ছাগল কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে। এ বাজারে প্রচুর পাঁঠা ছাগল বিক্রি হয়েছে। যরাউজান ফকির হাট বাজারের ইজারাদার সাদিকুজ্জামান শফি ও ইলিয়াছ জানান,প্রতি বছরের ন্যায় এবারও ফকির হাটে পাঁঠা ছাগলের বাজারের আয়োজন করা হয়।বৃহস্পতিবার ফকির হাট বাজারে ৩শতাধিক ছাগল বিক্রি হয়েছে।এখানে ১০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকার দামের ছাগল বিক্রি হয়েছে বলেও জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি