ঢাকা   ০৪:২৭:০৬ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু

শরণখোলায় কলেজের মিষ্টভাষী অধ্যাপক আমিনুল ইসলাম মামুন আর নেই!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৭৩২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলা সরকারী কলেজের সহকারী অধ্যাপক ও শরণখোলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম মামুন (৫৮) আজ রবিবার সন্ধ্যা ৭টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেঊন। তিনি শরণখোলা উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মফিজুল হকের কনিষ্ঠ পুত্র।

মরহুমের ভাই শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব এম সাইফুল ইসলাম খোকন জানান, গত দুই দিন পূর্বে ব্রেন স্ট্রোক জনিত কারনে অসুস্থ্য হয়ে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি ১পূত্র ১ কন্যা সহ অসংখ্য গুনাগ্রহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধার সন্তান আলহাজ্জ আজমল হোসেন মুক্তা, রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার ও আওয়ামীলীগ নেতা আবু জাফর জব্বার, মুক্তিযোদ্ধার সন্তান ঐক্য প্লাটফর্মের মূখপাত্র শামীম বিশ্বাস বীরপূত্র আমিনুল ইসলাম মামুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি