1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে কিশোর নির্যাতন, চার কিশোর গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক 

শেরপুরে কিশোর নির্যাতন, চার কিশোর গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৫৮৮ বার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি :
ফেসবুকে কিশোরীকে মেসেজ দেওয়ার ঘটনার জেরে জানাযার কথা বলে ডেকে নিয়ে শেরপুর পৌর শহরের বটতলা এলাকায় পৌরসভার পুরনো ভবনে কিশোর নির্যাতনের ভিডিও ভাইরালের ঘটনায় জড়িত চার কিশোরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্যাতনের ঘটনা প্রকাশের পরপর নির্যাতিত কিশোরের বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করলে রাতেই পুলিশ জড়িতদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- শহরের গোপালবাড়ি মহল্লার গোলাম মাহবুবের ছেলে সিয়াম (১৭), আমিনুল ইসলামের ছেলে শুভ (১৭), বেলাল হোসেনের ছেলে আরমান (১৬) ও সুজন মিয়ার ছেলে সাজেদুল ইসলাম (১৫) নাছিম। এছাড়াও পলাতক রয়েছে এ ঘটনায় জড়িত সবুজ মিয়ার ছেলে নাহিদ (১৬)।
জানাযায়, সম্প্রতি শহরের নাগপাড়া মহল্লায় ভাড়া থাকা জনৈক পাহাড়াদারের কিশোরী কন্যার ফেসবুক মেসেঞ্জারে মধ্যবয়রা কানাশাখোলা বাজার এলাকার মোহাম্মদ আলীর ছেলে আশিকুর রহমান পাপ্পু (১৫) একটি মেসেজ পাঠায়। পাপ্পু গৌরিপুর দারুস সুন্নাহ রোকেয়া উলুম মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। মেসেজ পাঠানোর পর ওই কিশোরী তার বন্ধু গোপালবাড়ি মহল্লার সিয়ামকে বিষয়টি জানায়। এরপর সিয়াম গত ৩ আগস্ট সোমবার বিকেল চারটার দিকে নিজের দাদী মারা যাওয়ায় জানাযার পড়ার কথা বলে পাপ্পুকে পৌরসভার পুরনো ভবনে ডেকে নিয়ে আসে। এখানে আনার পর সিয়াম তার বন্ধু শুভ, আরমান, নাছিম ও নাহিদ মিলে পাপ্পুকে হাত-পা দিয়ে এমনকি বেল্ট দিয়ে বেধড়ক মারধর করে এবং তা মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়। বিশেষ করে সিয়ামকে মারমুখী দেখা গেছে। এসময় পাপ্পু সিয়ামের পা জড়িয়ে ধরে বারবার কাকুতি-মিনতি ও ক্ষমা চেয়ে কান ধরে উঠবোস করেও রেহাই পায়নি। বর্তমানে নির্যাতিত পাপ্পু শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জড়িত চার কিশোর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net