1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কংজরী চৌধুরীর নেতৃত্বে জেলা পরিষদের সকল উন্নয়ন এগিয়ে যাচ্ছে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও পুরস্কার বিতরণ  সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৭৬ বোতল বিদেশি মদসহ এক যুবক গ্রেফতার  ‘ জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে’ : এড. তারিকুল 

কংজরী চৌধুরীর নেতৃত্বে জেলা পরিষদের সকল উন্নয়ন এগিয়ে যাচ্ছে

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৬৫৬ বার

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী নিয়োগ হওয়ার পর থেকে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। কংজরী চৌধুরী জেলা পরিষদের চেয়ারম্যান নিয়োগ হওয়ার পর পাহাড়ী, বাঙ্গালীসহ সকল সম্প্রদায়কে সাথে নিয়ে স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা ও কলেজ নির্মানসহ অত্রাঞ্চলে পাহাড়ী রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন করে আসছে।

এছাড়াও জেলায় ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও তৃণমূলের মানুষের ভাগ্য উন্নয়ন ও গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছেন।

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান পদে কংজরী চৌধুরী অন্তর্বর্তিকালিন নিয়োগ হওয়ার পর থেকেই হাজার হাজার মানুষের স্বপ্ন বাস্তবায়নে পাহাড়ে বাসবাসকারীদের মাঝে সম্প্রীতি বন্ধন সৃষ্টিসহ উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। কংজরী চৌধুরী খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি।

অন্যদিকে পাহাড়ের শিক্ষার্থীদের জন্য তিনি দায়িত্ব নেওয়ার পর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তি চালু করেছেন এবং তা চলমান রয়েছে।
এলাকার সকল পেশাজীবি মানুষের মধ্যে আস্থাশীল , খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান একজন জনবান্ধব ও বঙ্গবন্ধুর আদর্শের পরীক্ষীত জননেতা। তার দ্বারা সাধারণ মানুষের হতদরিদ্রতার হার কমতে শুরু করেছে এ পাহাড়ি এলাকায়। অতীতের সকল পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানদের চেয়েও বেশি উন্নয়নমূলক কাজ করে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। এই ধারা অব্যাহত থাকলে খাগড়াছড়ি পার্বত্য জেলায় শুরু হওয়া উন্নয়নমূলক কাজগুলো দ্রুত এগিয়ে যাবে বলে মনে করেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net