1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ইয়াবাসহ রোহিঙ্গা আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা,তরুণী আটক আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় নতুন নিয়ম মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

কক্সবাজারে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৭৫৬ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে ১৯৫০ পিস ইয়াবাসহ মোঃ রসিদ (৩৫) নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।

বৃহস্পতিবার ৬ আগস্ট দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটের সময় উখিয়া থানাধীন কুতুপালং দক্ষিন কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃত আসামী মোঃ রসিদ (৩৫) উখিয়া থানাধীন বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮(ব্লক-বি-১৫) এর ইউসুফ আলীর ছেলে।

র্যাব-১৫ এর সহকারী পরিচালক(মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং দক্ষিন কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আসা এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এসময় অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটককৃত আসামীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য নয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা।

আটককৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net