1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গত ২৪ ঘণ্টায় কোন বিভাগে কতজন সুস্থ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

গত ২৪ ঘণ্টায় কোন বিভাগে কতজন সুস্থ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৭৪৪ বার

বিশেষ সংবাদদাতা | মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৩১৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৮ হাজার ৯৫০ জনে। করোনার নমুনা শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ৩১৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৫৩ জন, চট্টগ্রামে ১৭২, রংপুরে ৯৬, খুলনায় ১৯৭, বরিশালে ৩৬, রাজশাহীতে ১৯৮, সিলেটে ৪০ জন এবং ময়মনসিংহে ২৩ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। রোববার (১৬ আগস্ট) পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭৬ হাজার ৫৪৯ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৮৭টি পরীক্ষাগারে ৯ হাজার ৬৩৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে ১০ হাজার ১৮টি নমুনা। পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ২৪ জন। গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ৩২ জনের। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা তিন হাজার ৬৫৭।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net