ঢাকা   ০৫:০৮:২১ এএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন

জাতিরজনক বঙ্গবন্ধুর স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে একসাথে কাজ করতে হবে – অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই এমপি

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৩৪৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই এমপি বলেন,জাতির পিতা হত্যা মামলায় জড়িত পলাতক সকল আসামীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্য্যকরসহ বঙ্গবন্ধুর স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, জাতির পিতা ও বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ চিন্তাই করা যায় না, এদেশের প্রতিটি মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসায় হাজার হাজার বছর বেচেঁ থাকবেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির উদ্দ্যোগে ২৯ আগষ্ট শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি দিনাজপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির নির্বাহী সদস্য রতন সিং, দিনাজপুর সরকারী কলেজের অধ্যাপক জলিল আহম্মেদ, বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির নির্বাহী সদস্য আল মামুন বিপ্লব, প্রমুখ।

বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির নির্বাহী সদস্য ও ছাত্রলীগের সাবেক নেতা এবং অনুষ্ঠানের সঞ্চালক অ্যাডভোকেট সৈকত পাল বলেন,বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু,আমার একটি ল আছে সেলটি হয়েছে মানষু এবং আওয়ামীলীগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি