1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় স্ত্রী ও কন্যাসহ ছুরিকাহত-৩, গৃহকর্তা আশঙ্কাজনক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নওগাঁয় স্ত্রী ও কন্যাসহ ছুরিকাহত-৩, গৃহকর্তা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ২৬২ বার

নওগাঁ শহরে এক বাড়িতে চুরি করতে এসে গৃহকর্তার বাধার সম্মুখীন হয়ে ঐ বাড়ির মালিক, তার স্ত্রী এবং কন্যাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। আহত গৃহকর্তা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং তার স্ত্রী ও কন্যা নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ পেয়ে নওগাঁ সদর থানার অফিসার্স ইনচার্জ সোহরাওয়ার্দ্দী হোসেন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যপারে সদর থানায় একটি মামলা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

জানা গেছে শহরের চকবাড়িয়া এলাকায় মোল্লা রুহুল কুদ্দুস নামের এক সরকারী কর্মচারীর বাড়িতে সোমবার রাত প্রায় সোয়া ১টায় সিড়ি ঘরের অস্থায়ী দেয়াল ভেঙ্গে একজন চোর ভিতরে প্রবেশ করে। আরও কয়েকজন বাইরে অবস্থান নেয়। চোর ভিতরে প্রবেশ করলে গৃহকর্তা কুদ্দুসের কন্যা আঁখি দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। এ সময় ঐ চোর তাকে ছুকিাঘাত করে। হাত দিয়ে ঠেকাতে গিয়ে দুই হাতের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত হয়ে আহত হয়। তাকে রক্ষা করতে গেলে তার পিতা কুদ্দুসের গলার নিচে বুকে ছুরিকাঘাত করে। সিড়ি ঘরের ভাঙ্গা অংশ দিয়ে পালিয়ে যাবার সময় তার স্ত্রী মাহফুজা বেগম চোরের দুই পা ধরে আটকানোর চেষ্টা করেন। এ সময় চোরেরা মাহফুজা বেগমকে লক্ষ করে ইট ছুড়ে মারে। এতে তিনি চোখ এবং মুখোমন্ডলে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন।

চোর দ্রুত সিড়ি ঘরের ভাঙ্গা দেয়াল দিয়ে পালিয়ে গেলে প্রতিবেশীরা আহত ৩ জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করিয়ে দেন। চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দিয়ে রাতেই কুদ্দুসকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মা মাহফুজা বেগম এবং কন্যা আঁখি বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সদর থানার অফিসার্স ইনচার্জ বলেছেন একজন চোর সন্ধ্যা রাত থেকেই সুযোগ বুঝে বাড়ির মধ্যে ঢুকে লুকিয়ে অবস্থান করছিলো। কিন্তু সিড়ি ঘরের ভাঙ্গা দেয়ালের ইটগুলো যেহেতু পাশের বাড়ির সানসেটে সাজানো ছিলো সেহেতু ধারনা করা হচ্ছে ঘটনার সময় পরিকল্পিতভাবে দেয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net