1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদী নজরপুর ইউনিয়নে ১৫ আগষ্টের শোকসভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

নরসিংদী নজরপুর ইউনিয়নে ১৫ আগষ্টের শোকসভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৭২৫ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নে জাতীয় শোক দিবসের শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগষ্ট) বাদ আছর নজরপুর ইউনিয়নের কালাই গোবিন্দপুর গ্রামে এ শোকসভা পালন করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালনকালে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়। আনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ও যুবলীগ নেতা জহিরুল ইসলাম জহির।

তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি। সেই আদর্শকে বুকে ধারণ করেই বাকিটা জীবন কাটিয়ে দিব। যারা ৭৫ সালের ১৫ই আগস্ট জাতিকে ধ্বংস করার চক্রান্ত করে বঙ্গবন্ধুর স্বপরিবারে হত্যা করেছিল। তারা হয়তো ভেবেছিল যে তারা সফল হবে কিন্তু তারা সফল হতে পারেনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে যুবলীগ নেতা জহির আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতেই আজ দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষের আজ ২০৬৪ ডলার গড় আয় বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোর সময় হয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে।

এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। মিলাদ শেষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net