1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
‘বুকের ভেতর আগুন’-এর সমাধান? - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

‘বুকের ভেতর আগুন’-এর সমাধান?

ছটকু আহমেদ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৭২৯ বার

অর্ধেক শুটিং হয়েছে, বাকি অর্ধেক কিভাবে শেষ করব? সালমান শাহর অসম্পন্ন ছবিগুলোতে অনেকেই ডামি ব্যবহার করেছে। আমি সেটা করতে চাইলাম না। একসময় প্লাস্টিক সার্জারির আইডিয়া মাথায় এলো। একটা দৃশ্য লিখলাম। সালমানের মুখ আগুনে পুড়িয়ে দেওয়া হবে। যেহেতু গ্রামের ছেলে, ওর মায়ের কাছে ওর কোনো ছবি নেই, ডাক্তার প্লাস্টিক সার্জারি করার পর ওর চেহারা পাল্টে যাবে। সেই চেহারায় যদি অন্য একটা হিরো আসে, তাহলে গল্পটা নষ্ট হবে না। সালমানই গল্প শেষ করবে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বলবে—‘এটা কে?’ কিন্তু এই চরিত্রে কে অভিনয় করবে? ভাবলাম, সালমান শাহর তখন যা ক্রেজ, সেটিকে ওভারকাম করতে হলে তাঁর চেয়েও বড় তারকা লাগবে। তা না হলে দর্শক গ্রহণ করবে না। বলিউডের সালমান খানকে চিঠি লিখলাম। জানি না চিঠিটা পৌঁছেছিল কি না, তবে কোনো সাড়া পাইনি। কিন্তু কাকে নেব? এফডিসির এক সেটেই সোহানুর রহমান সোহানের শুটিং চলছিল। সোহান এক ছেলেকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিল। ফেরদৌস নাম। সুযোগ খুঁজছে। তাকে পরের দিন আমার অফিসে আসতে বললাম। এলো। দেখি তার সামনের একটা দাঁত একটু ফাঁকা। বললাম, ‘দাঁত ট্রিমিং করলে ফাঁকটা যাবে?’ ‘হ্যাঁ, যাবে।’ ‘কত লাগে?’ ‘দুই হাজার টাকা।’ পাঁচ হাজার টাকা দিয়ে বললাম, ‘দাঁত ঠিক করে নিয়ে আসো। আমার একটা ছবি আছে। সালমান শাহর বদলে অর্ধেকটা করবে। যদি রাজি থাকো…।’ ফেরদৌসকে নিয়েই ছবিটা শেষ করলাম। টাকা উঠে গেছে, তবে ছবিটা ভালো চলেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net