1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ময়ূরপঙ্খী আদর্শলিপি স্কুলের কর্মসূচিতে বিপাশা কবির ও রোমানা নীড় - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

ময়ূরপঙ্খী আদর্শলিপি স্কুলের কর্মসূচিতে বিপাশা কবির ও রোমানা নীড়

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৬০০ বার

“ময়ূরপঙ্খী শিশু কিশোর সমাজকল্যাণ সংস্থা” (গভঃ রেজিঃ নং: ঢ-০৯৫৮৭) কর্তৃক পরিচালিত ‘ময়ূরপঙ্খী আদর্শলিপি স্কুল’ এর ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে আজ খাদ্য ও শিক্ষা উপকরণ প্রদান কর্মসূচিতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা বিপাশা কবির ও চিত্রনায়িকা রোমানা নীড় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন । আরো উপস্থিত ছিলেন ময়ূরপঙ্খীর ভাইস চেয়ারম্যান সাথী খান, সেক্রেটারি নাভিদ চৌধুরী, সদস্য হারিছ সোহেল ও নারী শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীবৃন্দ ।
বিপাশা কবির বলেন, ময়ূরপঙ্খীর কর্মসূচিতে এসে খুব ভালো লাগছে । বিশেষত ছোট ছোট বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটালাম । আমার সাধ্যের মধ্যে যতোটুকু পেরেছি করার চেষ্টা করেছি এবং আশা ভবিষ্যতেও পাশে থাকবো ময়ূরপঙ্খীর । সেইসাথে সমাজের বিত্তবান ব্যক্তিদের ময়ূরপঙ্খী স্কুলের সুবিধাবঞ্ছিত শিশুদের পাশে থাকার অনুরোধ করছি ।

রোমানা নীড় বলেন, প্রথমেই ধন্যবাদ দিচ্ছি রুহিত সুমনকে যিনি ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা । আমি দারুণ খুশি এরকম সামাজিক কাজে সম্পৃক্ত হতে পেরে । আমি আশা করি ময়ূরপঙ্খী সাথে সবসময় থাকবো ।

উল্লেখ্য, বিগত কয়েক বছর থেকে এই স্কুলে বহু সুবিধাবঞ্ছিত ও পথশিশু শিক্ষা গ্রহণ করেছে । এছাড়া শিশু ও নারীদের নিয়ে করোনা সুরক্ষা বিষয়ক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net