1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজনীতির নিয়ন্ত্রন ‘রাজনীতিবিদের হাতে’ না থাকা ভয়াবহ : গোলাম মোস্তফা ভুঁইয়া - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

রাজনীতির নিয়ন্ত্রন ‘রাজনীতিবিদের হাতে’ না থাকা ভয়াবহ : গোলাম মোস্তফা ভুঁইয়া

শফিকুল গানি স্বপনের ১১ তম মৃত্যুবার্ষিকী পালন ন্যাপের। বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৭৪২ বার

রাজনীতির নিয়ন্ত্রন ‘রাজনীতিবিদের হাতে’ না থাকা ভয়াবহ পরিনতি ডেকে আনবে। দেশ সেবার নামে অরাজনীতিক ব্যাক্তিরা রাজনীতিতে প্রবেশ করে, রাজনীতিকে যেভাবে কলুষিত করছে সেটা দেশের জন্য অকল্যাণকর। আর এই কারণেই শফিকুল গানি স্বপনের মত মেধাবী রাজনীতিকদের প্রয়োজনীয়তা জাতি মর্মে মর্মে উপলব্ধি করছে।

রবিবার (২৩ আগস্ট) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের বীর সেনানী, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান শফিকুল গানি স্বপনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আযোজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে আলোচকবৃন্দ উপরোক্ত বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে এম.গোলাম মোস্তফা ভুইয়া বলেন, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনীতির পক্ষে শফিকুল গানি স্বপন ছিলেন আপসহীন। মওলানা ভাসানীর আদর্শের ভিত্তিতে বাংলাদেশ ন্যাপ পুনর্গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মেধাবী রাজনৈতিক জীবন ও সংগ্রাম আগামীতেও দুর্নীতি-দুবৃত্তায়নের বিরুদ্ধে প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি আরো বলেন, বহু সময় ধরেই বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের শূন্যতা বিরাজ করছে। জনগনের দাবি ও ভাষা বোঝে এমন একটি রাজনৈতিক শক্তি খুঁজছে সাধারণ মানুষ। বর্তমান শাসকগোষ্টি এমনকি যারা দেশ শাসন করতে চায় তারা জনগনের ভাষা বুঝতে পারছে না। সবাই ব্যাস্ত ক্ষমতায় টিকে থাকতে অথবা ক্ষমতায় যাওয়ার লড়াইয়ে। যার ফলে জনগনের নেতা আজ খুজে পাওয়া দুষ্কর হয়ে দারিয়েছে।

ন্যাপ মহাসচিব বলেন, গণতন্ত্র, প্রগতিশীল জাতীয়তাবাদী ও মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে দেশে জাতীয় এজেন্ডা নির্ধারন ও জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কোন বিকল্প নাই। যে লক্ষে শফিকুল গানি স্বপন আমাদের শিক্ষা দিয়ে গেছেন তা বাস্তবায়ন করতে হবে। রাজনীতিতে মতবিরোধ থাকবে, প্রতিযোগিতা থাকবে, তার মানে এই নয় যে প্রতিহিংসা ও ধ্বংসাত্মক রাজনীতিকে সমর্থন করতে হবে। দেশ-জাতির স্বার্থে এক শুরে কথা বলতে হবে সবাইকে।

ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি এম এ জলিল, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় স্বাধীনতা পার্টি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু, গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব এহসানুল হক জসিম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net