1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার : ওভার পাস নির্মানের দাবি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা”

সোনারগাঁয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার : ওভার পাস নির্মানের দাবি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৬৭৭ বার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁয়ের ব্যস্ততম এলাকা মোগড়াপাড়া চৌড়াস্তা। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দুপাশেই বড় বড় শপিংমল, বাজার, ব্যাংক-বিমাসহ গুরুত্বপুর্ন স্থাপনা। সঙ্গত কারণেই প্রতিদিন লক্ষাধিক লোক ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন।

জনগনের চলাচলের সুবিধার জন্য ফুট ওভারব্রীজ নির্মান করা হলেও কাঁচাবাজার থেকে বেশ খানিকটা দূরে এবং সেখানে কোন ছাউনি না দেয়ায় রোদ বৃষ্টি ঝড়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ পথচারীদের। এছাড়াও ফুট ওভারব্রীজটি অনেক উঁচু ও দীর্ঘ হওয়ায় দূর্বল, অসুস্থ ও ভারী বাজার-সদাই বহনকারী পথচারীদের পড়তে হয় চরম বিপাকে। আর বর্তমানে বর্ষা ও গ্রীষ্ম মৌসুম। কখনো কখনো তীব্র গরম আবার হুটহাট বৃষ্টিতে প্রাই বিপদে পড়তে হয় তাদের। তাই অনেকে সময় ও শ্রম বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে বাজারের বোঝা নিয়ে হাইওয়ে রাস্তা পার হোন। মোগড়াপাড়া কাঁচাবাজার ফেরত পথচারী ফুল বানু বলেন, বাবা গ হাত পা ভাংইঙ্গা আইয়ে এতো ওছা লম্বা ওভারব্রীজ ওঠতে পারিনা।

মোগড়াপাড়া চৌড়াস্তা এলাকার শ্রমিক নেতা নূর নবী বলেন, ফুট ওভারব্রীজ নয়, এখানে ওভার পাসিং হলে সড়ক পারাপারে দুর্ঘটনা বন্ধ হবে ও যানজট একেবারে থাকবে না।

ওভারব্রীজ বর্জনকারী এক পথচারীর বাবু বলেন, আমি দোকান কর্মচারী রাস্তার দুই পাশেই অনেক মার্কেট ও বাজার থাকায় সব সময়ই দরকারি প্রয়োজনে এপার থেকে ঐপার আসা যাওয়া করা লাগে। ভারি মালপত্র নিয়ে ওভারব্রীজ পারাপার অনেক কষ্টের। আমাগো ওভারব্রীজে ছাউনিও নাই, কোন সুবিধাই নাই। মানুষ যদি সুবিধাই না পায় তাহলে কষ্ট করে এত উপরে উঠে দীর্ঘ ওভারব্রীজ কেন ব্যবহার করবে ? তাই কষ্ট এড়াতে শটকাটে নিচে সড়কের ফাঁক-ফোকর দিয়ে রাস্তা পার হইলাম।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী আতিকুল ইসলাম শ্যামল বাংলা ডটনেট কে বলেন, লিখিত দরখাস্ত পেলে মন্ত্রনালয়ে চাহিদাপত্র দিয়ে পাঠাবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net