1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাঁদপুর পৌরসভা নির্বাচনের তফসিল ২৩ বা ২৪ আগস্ট - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’

চাঁদপুর পৌরসভা নির্বাচনের তফসিল ২৩ বা ২৪ আগস্ট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৭৫২ বার

জ্যেষ্ঠ প্রতিবেদক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ

চাঁদপুর পৌরসভা নির্বাচনের তফসিল ২৩ বা ২৪ আগস্ট
আগামী ২৩ বা ২৪ আগস্ট চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে বিএনপি প্রার্থী মারা যাওয়ার কারণে এ পৌরসভার নির্বাচন স্থগিত হয়। এছাড়া ঢাকা-১৮ এবং পাবনা-৪ আসনের তফসিল এই দুদিনের যেকোনো একদিন ঘোষণা করা হবে।

সোমবার (১০ আগস্ট) কমিশনের ৬৭তম সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।

তিনি বলেন, যে প্রার্থী মারা গেছেন শুধু সেই পদের জন্য মনোনয়ন দেয়া হবে। আমরা ২৩ ও ২৪ আগস্ট কমিশন বৈঠক করব। এই দুদিনের যেকোনো একদিন চাঁদপুর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

বিএনপি সমর্থিত প্রার্থী সফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন। গত ২৯ মার্চ এই নির্বাচন হওয়ার কথা ছিল। এর আগে গত ১৬ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন স্থগিত করে কমিশন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গত ১৩ মার্চ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি-২০ অনুসারে মেয়র পদের নির্বাচনী কার্যক্রম বাতিল ঘোষণা করা হলো।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net