1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহ কোর্টচাঁদপুরের আলোচিত শিশু হত্যাকান্ডের রহস্য উন্মোচিত প্রধান হত্যাকারী ও পরিকল্পনাকারী গ্রেফতার। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝিনাইদহ কোর্টচাঁদপুরের আলোচিত শিশু হত্যাকান্ডের রহস্য উন্মোচিত প্রধান হত্যাকারী ও পরিকল্পনাকারী গ্রেফতার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৬৮১ বার

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ কোর্টচাঁদপুর উপজেলার দরগাপাড়ার সবজি বিক্রেতা তোফাজ্জেল হোসেন টুকু’র তিন বছর বয়সী শিশু কন্যা জান্নাতুন নিসা খুনের রহস্য উন্মোচন করেছে কোর্টচাঁদপুর থানা পুলিশ।
মাত্র বিশ হাজার টাকার বিনিময়ে তাকে ধারালো বটি দিয়ে কেটে টুকরো টুকরো করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যেতে সক্ষম হয় সন্দেহভাজন পেশাদার খুনি ৬৫ বছরের কেসমত ফকির ওরফে দুলাল ফকির নামের ঔ বাড়ির এক ভাড়াটিয়া।

কোর্টচাদপুর থানা পুলিশ জানায়, গত ১১ মার্চ নিজ বাড়িতে ভাড়াটিয়ার কক্ষে নৃশংসভাবে শিশু নিসা খুন হয়। মৃত্য নিশ্চিত করার উদ্দেশ্যে তাকে টুকরো টুকরো করে রেখে খুনি পালিয়ে যায়। সন্দেহ ভাজন এই খুনির কোন নাম ঠিকানো বা ছবি সংগ্রহ করতে না পারায় খুনিকে শনাক্ত বা প্রেফতার করতে দিশেহারা হচ্ছিল পুলিশ।
সাম্প্রতিক যশোরের অভয়নগর থানার ধোপাদি এলাকার ফেরিওয়ালা কর্তৃক আলোচিত সুহাসিনী হত্যা খুনের ঘটনায় সংবাদপত্রে খুনির ছবি প্রকাশিত হয় এবং তা কোর্টচাঁদপুর থানা পুলিশের হাতে পৌঁছে। পুলিশ সুহাসিনী খুনের গ্রেফতারকৃত খুনির চেহারা নিসা হত্যা খুনির চেহারার বর্ণনার সাথে মিল খুঁজে পায়। তখন সেই খুনির ছবি নিসার পিতাকে দেখানো হয় এবং নিসার পিতা তাকে শনাক্ত করে। এরপর শিশু নিসা খুনের অসামি হিসাবে তাকে শোন এ্যারেষ্ট দেখানো হয় এরং ১০ দিনের রিমান্ড চওয়া হয়। আদালত তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। দুই দিনের রিমান্ডে কেসমতের স্বীকার উক্তির মাধ্যমে জানা যায়, সবজি বিক্রেতার প্রথম পক্ষের পুত্রবধু সালমা কেসমতকে বিশ হাজার টাকা দেয় শিশু নিসাকে হত্যা করার জন্য। কেসমতের স্বীকার উক্তি অনুযায়ী পরবর্তীতে সালমাকে প্রেফতার করা হয়। গ্রেফতারের পর সালমা পুলিশকে জানায় তার সৎ শাশুড়ি নিসার মাকে পাগল বানাতে নিসাকে হত্যার পরিকল্পনা করে সালমা।
পুলিশ আরও জানায় কেসমতের বাড়ি রাজবাড়ি জেলায়। প্রাথমিকভাবে সে দুইটি খুনের কথা স্বীকার করলেও সে আরও খুন করেছে কিনা সেটা জানার চেষ্টা করা হচ্ছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net