1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্ষণের শিকার সেই ছাত্রী মা হলো! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম  ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে বাংলাদেশ কল্যাণ পার্টি-র শোক

ধর্ষণের শিকার সেই ছাত্রী মা হলো!

মোঃ সাইফুল্লাহ, মাগুরাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৪৬২ বার

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে ধর্ষণের শিকার সেই স্কুলছাত্রীটি মা হয়েছে। ২২ আগষ্ট শনিবার দুপুরে মাগুরা সদর হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছে সে।

ঐ ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রসবজনিত ব্যথা উঠলে তাকে সকালে মাগুরা সদর হাসপাতালে ভর্তির পর দুপুরে সে একটি ছেলে সন্তানের জন্ম দেয়।

ঐ কিশোরীর বাবা বলেন, আমি কি করব ভেবে পাচ্ছি না?
এ ঘটনার সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন মহম্মদপুর উপজেলা ও মাগুরা জেলা শহরে একাধিকবার মানববন্ধনসহ নানাবিদ কর্মসূচি পালন করলেও প্রভাবশালী আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। জানা গেছে, মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের অষ্টম শ্রেণির এক কিশোরীর সঙ্গে সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের ভাঙ্গুড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাহাবুল ইসলামের (১৯) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই কিশোরী। এ ঘটনায় গত ১৬ জুলাই মেয়ের বাবা বাদী হয়ে অভিযুক্ত শহিদুলের নামে থানায় ধর্ষণ মামলা করেন। ঐ দিনই পুলিশ শহিদুলকে গ্রেপ্তার করে।

অন্যদিকে মামলা দায়েরের আগে ১০ জুলাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা সিদ্দিকী লিটন স্থানীয় একটি বাড়িতে সালিশ করেন। এই বৈঠকে মোস্তফা সিদ্দিকী লিটন সমাধান দেওয়ার বদলে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে কিশোরীর পরিবারকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেন। যা দেওয়ার জন্য ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়। পাশাপাশি ওই কিশোরীর পরিবারকে ছয় মাসের জন্য এলাকায় একঘরে ঘোষণা করা হয়। নির্ধারিত সময়ে টাকা দিতে ব্যর্থ হন পেশায় ভ্যানচালক ওই কিশোরীর বাবা। এতে ক্ষিপ্ত হয়ে মোস্তফা সিদ্দিকী লিটন, নহাটা ইউনিয়নের সাবেক সদস্য ওবায়দুর রহমানসহ একদল দুর্বৃত্ত গত ২০ জুলাই বাড়ি থেকে একটি গরু, চারটি ছাগল, একটি বাইসাইকেল, ভ্যানসহ মালপত্র লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে ২৭ জুলাই মহম্মদপুর থানায় মোস্তফা সিদ্দিকী লিটনসহ ১৬ জনের নামে মামলা করেন।

মহম্মদপুর থানার ওসি তারেক বিশ্বাস বলেন, এ মামলার পরপরই ধর্ষণ মামলার প্রধান আসামি শহিদুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছে। এ-ই ঘটনাকে কেন্দ্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, সেই সাথে চরম উত্তেজনাও বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net