1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় সৎ মায়ের নির্যাতনের শিকার ৮ বছরের শিশু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

পটিয়ায় সৎ মায়ের নির্যাতনের শিকার ৮ বছরের শিশু

পটিয়া প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৬৩৪ বার

চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকায় আয়েশা আক্তার(৮) নামে এক শিশু কন্যাকে সৎ মায়ের নির্যাতনের অবিযোগ পাওয়া গেছে।

আট বছরের শিশু আয়েশা আক্তার নির্মম নির্যাতনের শিকার হয়ে এখন হাসপাতালে।

জানা যায়, কোন কারন ছাড়াই প্রতিদিন তার সৎ মা তাকে লোহার রড, খুন্তি ও পা দিয়ে মাড়িয়ে জখম করে। খেতে দেয় না, স্কুলে না পাঠিয়ে সারাদিন দোকানে পাঠায়। গতকাল তাকে লোহার রড দিয়ে পিটিয়ে সারা শরীর থেতলিয়ে দেয়। এক পর্যায়ে রডের আঘাতে তার মাথা ফেটে যায়। কেন তাকে মারধর করেন জানতে চাইলে শিশু আয়শা বলেন, তার বোনকে (সৎ মায়ের মেয়ে) সারাদিন কোলে না রাখলে, কান্না করলে সৎ মা মারধর করে।

আয়শার বাবা নাজিম উদ্দিন জানান, ৬ বছর আগে আয়শাকে রেখে তার স্ত্রী মারা যায়। তখন আয়শার বয়স ছিল ২ বছর। বাধ্য হয়ে সে আবার বিয়ে করে। আয়শাকে নিয়ে যায় তার ফুফু। বছর খানেক আগে আশাকে স্কুলে ভর্তি করার জন্য বাড়িতে নিয়ে আসি। সারাদিন বাইরে থাকি বলে আয়েশাকে মারধর করে জানতে পারিনি।

এ বিষয়ে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, আয়েশা নামের এক শিশু নির্যাতনের একটি অভিযোগ আমরা পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net