1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী নিহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী নিহত

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৬২১ বার

মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় দীঘিনালার ছোট মেরং ৪নং এলাকার মৃত. আঃ মালেকের মেয়ে জুলেখা আক্তার (২০) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছে।

রবিবার (২৩ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে দীঘিনালার মৃত্য আব্দুল মালেকের ছেলে জুতা ব্যবসায়ী ও জুলেখার প্রেমিক মো. জসিম উদ্দিন সবুজ’র (৩২) সাথে সারাদিন খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন স্থানে ঘুড়া-ঘুড়ি করে মোটরসাইকেল যোগে চট্টগ্রাম যাওয়ার পথে মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় আসলে এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল চালক জসিম উদ্দিন সবুজ জানান, তার সাথে জুলেখার বন্ধুতের সম্পর্ক ছিল। সারাদিন খাগড়াছড়ি জেলা সদর ঘুরে বিকালে চট্টগ্রামে তাকে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় আসলে পেছন থেকে ড্রামট্রাক ধাক্কা দিলেএ দুর্ঘটনা ঘটে।

মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে জুলেখা আক্তার নিহত হয়েছেন এবং মোটরসাইকেল চালক জসিম উদ্দিন থানা হেফাজতে রয়েছেন। ড্রামট্রাক ও মোটরসাইকেল আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net