ঢাকা   ০৩:৩৫:১১ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যার সেন্ট্রাল অক্সিজেনের উদ্বোধন

বদরুল হক:-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভূমিমন্ত্রী নিজস্ব অর্থায়নে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ইউনিটের উদ্বোধন করা হয়েছে। শনিবার ( ১২ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ইউনিটের উদ্বোধন করেন আনোয়ারা-কর্ণফুলির সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দীন, উপজেলা সহকারি ভূমি কমিশনার তানভীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব, আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেজবা সালেহী, ডাঃ সুদীক্ষা চৌধুরী, ডাঃ আফরোজা খানম মিলি, ডাঃ উপমা চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজনের মাধ্যমে আনোয়ারাবাসীর সুচিকিৎসার নশ্চিত করার লক্ষ্যে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করা হয়েছে । সেজন্য আনোয়ারাবাসীর পক্ষ থেকে আমরা ভূমিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই সেন্ট্রাল অক্সিজেন ইউনিট শুধুমাত্র করোনা রোগীর জন্য নয় বরং যারা হার্টের রোগী এবং শ্বাস কষ্টের রোগীও আছে সবাই এটার দ্বারা উপকৃত হবে। এর মাধ্যমে আনোয়ারাবাসী প্রাথমিক চিকিৎসাটা অতিদ্রুত স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দীন জানান, ভূমিমন্ত্রীর নিজস্ব অর্থায়নে ২টি কক্ষে করোনা রোগীর জন্য ১০ শয্যা এবং শ্বাস কষ্ট ও অন্যান্য রোগীর জন্য ১০ শয্যা বরাদ্ধ রয়েছে। এছাড়াও বিনামূল্য সকল প্রকার ঔষুধ সরবরাহ করবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি