ঢাকা   ০৬:৪৮:৫০ পিএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক

কিশোরগঞ্জে স্থানীয় দালালের সহায়তায় পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা আটক

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশী পরিচয়ে কিশোরগঞ্জে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট ফরম জমা দেওয়ার পর সাক্ষাতকার নেয়ার সময় তাকে আটক করা হয়।

পাসপোর্ট ফরম অনুযায়ী তার নাম সাদেক হোসাইন (২২)। সে ইমাম হোসেন নামে স্থানীয় এক দালালের মাধ্যমে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের বাসিন্দা পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টা করেছিল।

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আনিসুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পাসপোর্ট ফরম জমা দেওয়ার পর সাক্ষাতকার নেয়ার সময় তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই যুবক নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে তাকে আটক করে পুলিশে দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই রোহিঙ্গা যুবক দীর্ঘদিন ধরে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বসবাস করে আসছিল। সম্প্রতি মালয়েশিয়া যাওয়ার জন্য পাসপোর্ট করতে সে ঢাকায় থাকা এক রোহিঙ্গা আত্মীয়ের কাছে যায়।

ঢাকা থেকে গত শনিবার (২৯ আগস্ট) তাকে কিশোরগঞ্জে পাঠানোর পর সে শহরে ইমাম হোসেন নামে এক দালালের বাসায় ওঠে।

পরে দালাল ইমাম হোসেন পাসপোর্টের জন্য রোহিঙ্গা যুবকের ভুয়া জন্মসনদ, বাবা-মার ভুয়া পরিচয়পত্রসহ অন্যান্য কাগজপত্র তৈরি করে দেয়। এসব কাগজপত্রে ওই যুবকের নাম সাদেক হোসাইন, তার বাবার নাম মোহাম্মদ হোসাইন, মায়ের নাম লতিফা উল্লেখ করা হয়।

পাসপোর্ট সংক্রান্ত এসব কাগজপত্র নোটারী পাবলিক ও কিশোরগঞ্জ জজ কোর্টের আইনজীবী এ এম সাজ্জাদুল হক কর্তৃক সত্যায়িত দেখানো হলেও অ্যাডভোকেট এ এম সাজ্জাদুল হক তার সীল ও স্বাক্ষর জাল করা হয়েছে বলে দাবি করেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম জানান, আটক হওয়া রোহিঙ্গা যুবকের পরিচয় যাচাই করা হচ্ছে। এছাড়া এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি