1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধার ফুলছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা হয় - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী

গাইবান্ধার ফুলছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা হয়

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৪ বার

ফুলছড়ি উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার (১ সেপ্টেম্ব) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মিদের অংশগ্রহনে একটি র‌্যালী ফুলছড়ি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরআগে উপজেলা সদরের বিএনপি কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি ও সাঘাটা উপজেলা বিএনপি’র সমন্বয়ক ফারুক আলম সরকার।

ফুলছড়ি উপজেলা বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম ন্নানু’র সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহিদুল ইসলাম রাজা, ফুলছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়, যুগ্ম-আহবায়ক হাজী ইদুল হোসেন মাস্টার, টুকু মিয়া, সোলায়মান মাস্টার, সাইদুর রহমান ডিপটি, ডাঃ হামিদুর রহমান, জাহিদুল হক, এইচএম সোলায়মান হোসেন শহীদ, আবুল কাশেম ভূঁইয়া, ইউপি সদস্য শহিদুল ইসলাম, রবিন হাসান খাজা, গজারিয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব হামিদুল ইসলাম, ফজলুপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নান্টু, সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম, যুবনেতা ওমর ফরুক ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমাছ হোসাইন, সদস্য সচিব আসিফ সাজ্জাদ সরকার ছোটন প্রমুখ।

বক্তারা বলেন, ‘দেশ আজ দুঃশাসন কবলিত। মানুষ ভয়াবহ নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছে। গুম-খুনের আতঙ্ক মানুষের নিত্য সঙ্গী। আইন, বিচার, প্রশাসনকে সরকার কব্জার মধ্যে রাখার চেষ্টায় মরিয়া। বর্তমান দুঃসময়ে জনগণকে সংগঠিত করার কোন বিকল্প নেই। জনগণের নিরাপত্তা বিধানের জন্যই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net