1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারায় মাছের পোনা বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

গুইমারায় মাছের পোনা বিতরণ

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩৭ বার

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় মৎস্য অফিসের ব্যবস্থাপনায় মাছের পোনা বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় গুইমারা উপজেলা সম্মেলন কক্ষের সামনে থেকে মাছের পোনা বিতরণ করা হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস কর্মকর্তা এ.কে.এম মোখলেছুর রহমান, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, গুইমারা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ঝরনা ত্রিপুরা, গুইমারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা বেগম, ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, এ কর্মসূচির আওতায় ৩০ জন মৎস্য চাষিকে বিভিন্ন জাতের মিশ্র মাছের পোনা সরবরাহ করা হয়েছে। উপজেলার তিনটি ইউনিয়নের মৎস্য চাষিদের বন্টন করে দেয়া হয়েছে বলেও জানান জেলা মৎস্য কর্মকর্তা এ.কে.এম মোখলেছুর রহমান। যে সকল মৎস্য চাষিদেরকে পোনা বিতরণ করা হয়েছে, তারা যেন নিজ নিজ প্রকল্পের পুকুর/জলাশয়ে নিজ দায়িত্বে ফেলে দেয় এবং পোনাগুলোর যত্ন নেয়। তাহলে অত্র এলাকার মাছের চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net