1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোবিন্দগঞ্জে শিশু সামি হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গোবিন্দগঞ্জে শিশু সামি হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

গাইবান্ধা জেলা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৮৮ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু রাফসান সামিকে (৩) গলাটিপে হত্যা মামলায় বৃহ¯পতিবার তিন আসামীকে আমৃত্যু যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক। কারাদন্ড প্রাপ্তরা হলো- গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের মাহফুজার রহমান, শালজার রহমান ও মফিজুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২১ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের মেজবাবুল ইসলামের শিশুপুত্র সামিকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় আসামীরা। পরে মুক্তিপন না পেয়ে সামিকে গলাটিপে হত্যার পর পলের ঢিপির নিচে মাটিচাপা দিয়ে রাখে। ঘটনার একদিন পর পুলিশ লাশ উদ্ধার করে। অনেক খোজাখুজি করে শিশু পুত্রের কোন সন্ধান না পেয়ে ঘটনার দুইদিন পর নিহত সামির বাবা মেজবাবুল ইসলাম গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার চার মাস পর আসামীদের গ্রেফতার করে পুলিশ। পরে আসামীরা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এব্যাপারে আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) শফিকুল ইসলাম জানান, মামলায় ১৯ জন রাষ্ট্রপক্ষের স্বাক্ষ্য গ্রহণের পর বিচারক এই রায় প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net